শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৪. উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৫৮৯১
আন্তর্জাতিক নং: ৫৮৯৩
উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়
ওয়াকফকৃত সদাকাসমূহ
৫৮৯১-৯৩। রাবী আল-মুয়াযযিন,…… হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন, সূরা নিসা নাযিল হবার পর, যার মধ্যে ফারাইযের আয়াত ছিল, আমি রাসূলুল্লাহ্(ﷺ)-কে ওয়াকফ হতে নিষেধ করতে শুনেছি।


রাওহ ইব্‌নুল ফারজ …... আব্দুল্লাহ ইব্‌ন লাহীআ স্বীয় সনদে অনুরূপ বর্ণনা করেছেন।


রাওহ ও মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা বলেন, আহমদ ইব্‌ন সালিহ আমাদের বলেছেন, হাদীসটি সহীহ। আর আমিও তাই বলি। রাওহ বলেন, আহমদ ইব্‌ন সালিহ আমাকে বলেন, দিমাশকী অর্থাৎ আব্দুল্লাহ ইব্‌ন ইউসুফ ইব্‌ন লাহীআ হতে বর্ণনা করেন, অতঃপর হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বললেন : ওয়াকফ নিষিদ্ধ ও নাজায়েয। ফারাইয নাযিল হবার পূর্বে ওয়াকফ জায়েয ছিল কিন্তু ফারাইয নাযিল হবার পর আর (মীরাসে বণ্টনযােগ্য মালে) ওয়াকফ জায়েয থাকে নি। হাদীস সূত্রে এটাই এ বিষয়ের ব্যাখ্যা।

কিন্তু যুক্তির আলােকে এর ব্যাখ্যা এই যে, ইমাম আবু হানীফা, আবু ইউসুফ, যুফার ও মুহাম্মাদ (রাহঃ) এবং তাঁদের সকল সমর্থক ও বিরােধী উলামা-ই কিরাম এ বিষয়ে একমত পােষণ করেন যে, কোন ব্যক্তি যদি তার অসুস্থতার অবস্থায় গরীব-মিসকীনদের জন্য তার একটা বাড়ি ওয়াকফ করে, অতঃপর ঐ অসুখেই সে মারা যায়, তবে এ ওয়াকফ তার মালের এক-তৃতীয়াংশ হতে আদায় করা জায়েয হবে এবং তার মধ্যে তার মীরাস জারী হবে না।
অতঃপর আমরা এ বিষয়ে গবেষণা করে দেখেছি, এটা দুটি মতের কোন একটি প্রমাণ করে কি না। দেখা গেছে, কোন ব্যক্তি তার মাল হতে কিছু দীনার কিংবা দিরহাম সদকা করল, কিন্তু তা কাউকে দেয়ার পূর্বেই তার ইন্তিকাল হলাে। তবে এ মাল মীরাস হিসেবেই বিবেচিত হবে। চাই সদকা প্রদানকারী তার অসুস্থাবস্থায় সদকার ঘােষণা করুক কিংবা সুস্থ থাকাকালীন, এতে কোন পার্থক্য হবে না। অবশ্য অসীয়ত হিসেবে যদি ঘােষণা করে থাকে, তবে তার মৃত্যুর পর মালের এক-তৃতীয়াংশে অসীয়ত কার্যকর হবে। যেমন অসীয়তসমূহ এভাবেই চালু হয়ে থাকে। তবে যদি তার অসুস্থতার মধ্যে সদকার ঘােষণা করে থাকে কিন্তু তা মিসকীনদের হাতে তুলে দেয়নি, তবে সে ক্ষেত্রে এ সদকার হুকুম তেমন-ই হবে যেমন সুস্থ অবস্থায় সদকা করলে তার হুকুম হয়। আর সুস্থ অবস্থায় যে সদকাই করবে, তা তার পূর্ণ মাল হতে সদকা বলে বিবেচিত হবে। তারপর আর তার মধ্যে সদকা প্রদানকারীর কোন মালিকানা অধিকার থাকবে না। যেমন গােলাম আযাদ করা, যাবতীয় হেবা ও যাবতীয় সদকা। (সুস্থ অবস্থায় এসব কাজ করলে আদায়কারী হেবা ও সদকা প্রদানকারীর সমুদয় মাল হতে বিবেচিত হবে এবং এতে তার কোন মালিকানা অধিকার থাকলাে না) কিন্তু এসব কাজ তার অসুস্থ অবস্থায় সম্পন্ন করলে তার মালের এক-তৃতীয়াংশ হতে তা বিবেচ্য হবে। ওয়াফকারী যখন তার অসুস্থ অবস্থায় সম্পন্ন করলে তার মালের এক-তৃতীয়াংশ হতে তা বিবেচ্য হবে। ওয়াকফকারী যখন তার অসুস্থ অবস্থায় কোন বাড়ি কিংবা ভূমি ওয়াকফ করে অবশেষে তা আল্লাহর রাহে দান করে, তবে সর্বসম্মতিক্রমে তার মৃত্যুর পর তার মালের এক-তৃতীয়াংশে তা জায়েয হবে এবং এ মালের ওপর তার ওয়ারিসদের কোন অধিকার থাকবে না। আর এটা রাসূলুল্লাহ্(ﷺ) -এর বক্তব্য لا حبس على فرائض القر -এর অন্তর্ভুক্ত হবে না ।

এর ওপর নযর ও কিয়াস করে এ কথা বলতে হবে যে, যখন কেউ সুস্থ অবস্থায় ওয়াকফ করবে, তখন তার সমুদয় মাল হতেই তা কার্যকর হবে এবং তার ওপর অধিকার বহাল রাখার তার কোন উপায় থাকবে না। উপরে আমরা যা উল্লেখ করেছি, তার ওপর কিয়াস করেই আমরা এ সিদ্ধান্তে উপনিত হই এবং যুক্তির আলােকে আমিও এই মত অবলম্বন করি, রিওয়ায়াত ও হাদীসের দৃষ্টিতে নয়। কারণ এ সম্পর্কে রিওয়ায়াত ও হাদীস পূর্বেই উল্লেখ করা হয়েছে এবং অর্থ, মর্ম ও ব্যাখ্যা আমরা পূর্বেই বিস্তারিত আলােচনা করেছি।

যদি কেউ প্রশ্ন করে, তবে কি আপনি ওয়াকফের মাধ্যমে মালিকের মালিকানা অধিকার হতে ভূমি বের করে, মালিকানা শূন্য করতে চান ? তবে তাকে বলা হবে, আপনি এর কোনটুকু অস্বীকার করেন? আপনি ও আপনার বিরােধী উভয়-ই তাে এ বিষয়ে একমত যে, যে ব্যক্তি তার কোন যমীনে মুসলমানদের জন্য মসজিদ নির্মাণ করে এবং তাদের জন্য দখলমুক্ত করে দেয়, সে যমীন তার মালিকানা অধিকার হতে বের হয়ে যায় । কিন্তু কোন ব্যক্তির মালিকানায় প্রবেশ করে না, বরং আল্লাহ পাকের অধিকারে চলে যায়। আর এক্ষেত্রে আপনার বিরোধীর ওপর আপনি দলীল-প্রমাণ দ্বারা যা চাপাবেন, আপনার ওপরও তা-ই চেপে বসবে।
এখন কেউ যদি এ প্রশ্ন করে, তাহলে রাসূলুল্লাহ্।(ﷺ) যে, ওয়াকফ করতে নিষেধ করেছেন বলে আপনি হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) হতে সে বর্ণনা করেছেন, তার অর্থ কি হবে ?

তাকে বলা হবে, এ ব্যাপারে লােকেরা দুটি ব্যাখ্যা প্রদান করেছেন : (১) এক ব্যাখ্যা তাে তা-ই যা আমরা উক্ত রিওয়ায়াত বর্ণনার সময় পেশ করেছি। (২) আর দ্বিতীয় ব্যাখ্যা হলো, জাহিলী যুগের লােকেরা যে, بحيرة (বাহীরা), سائبه (সায়েবাহ), وصله (ওয়সীলাহ) ও حام (হাম)-এর ন্যায় জাহিলী কর্মকাণ্ডকে ইবাদত মনে করে সম্পাদন করত এবং তারা এ সবকে আটকিয়ে রাখত, কাউকে তারা এর ওয়ারিস করত না। কিন্তু যখন ফারাইযের সূরা নাযিল হলাে এবং আল্লাহ্ তা'আলা তার মধ্যে সুস্পষ্টভাবে মীরাসের আলােচনা করলেন এবং মাল বণ্টন করে দিলেন তখন, রাসূলুল্লাহ্(ﷺ) ইরশাদ করলেন : "لاحبس" অর্থাৎ মাল বিতরণ না করে আটকিয়ে রাখা ইসলামে কোন নিয়ম নেই। (রাসূলুল্লাহ্(ﷺ)-এর হাদীসে বর্ণিত حبس দ্বারা এটাই উদ্দেশ্য)। যারা ওয়াকফকৃত সদকা জায়েয বলে মত প্রকাশ করেন, তারাই আবার এ সম্পর্কে পরস্পরে মতপার্থক্য করেছেন। কেউ কেউ বলেন, সদকা প্রদানকারী হতে তা গ্রহণ করা হােক কিংবা না হােক সর্বাবস্থায় জায়েয আছে।

যারা এমত পােষণ করেন, তাদের মধ্যে ইমাম আবু ইউসুফ (রাহঃ) অন্যতম। আর কেউ কেউ বলেন, ওয়াকফকৃত সদকার মাল যতক্ষণ না সদকাকারী তার নিয়ন্ত্রণ হতে বের করে অন্যের কয় দিয়ে দেবে, সদকা কার্যকর হবে না। যারা এমত পােষণ করেন, তারা হলেন ইব্‌ন আবু লায়লা, মালিক ইব্‌ন আনাস ও মুহাম্মাদ ইব্‌নুল হাসান (রাহঃ)।

অতঃপর আমরা এ দুটি মত হতে একটি বিশুদ্ধ মত বের করার জন্য চিন্তা-ভাবনা করেছি। আমরা লক্ষ্য করছি যে, আল্লাহর বান্দারা যে সব কাজ করেন, তা কয়েক প্রকার : (১) আযাদ করা, এটা এমন এক কাজ যা কেবল। মৌখিকভাবেই সম্পন্ন হয়ে যায় এবং গােলামের ওপর মনীবের মালিকানা বিলুপ্ত হয়ে যায়। এবং আল্লাহর নিকট পৌঁছে যায়। (২) দ্বিতীয় প্রকার কাজ যেমন হেবা ও সদকা এ দুটো কাজ শুধু উচ্চারণ দ্বারা সম্পন্ন হয় না, যতক্ষণ তাতে গ্রহীতার মালিকানা প্রতিষ্ঠিত হবে, সে তার মালিক হবে না। অতঃপর আমরা এটা দেখার ইচ্ছা করেছি যে, ওয়াকফ কোনটার অধিকতর সদৃশ্য। যার সাথে অধিক ঘনিষ্ঠ, আমরা তার প্রতি ঝুঁকব ও গ্রহণ করব।

আমরা দেখেছি; কেউ যখন তার ভূমি কিংবা তার বাড়ি ওয়াকফ করে, তখন ওয়াকফ গ্রহীতা তার মুনাফার মালিক হয়, মূল ভূমি কিংবা বাড়ির একটিরও মালিক হয় না। বস্তুত ওয়াফকারী (তার ভূমি কিংবা বাড়ি) তার নিজের মালিকানা হতে বের করে আল্লাহর নিকট অর্পণ করে।

অতএব প্রমাণিত হলাে, ওয়াকফকৃত বস্তুর নযীর হলাে ঐ বস্তু যা কোন ব্যক্তি নিজের মালিকানা অধিকার হতে বের করে আল্লাহ্ পাকের নিকট অর্পণ করে। অতএব ঐ বস্তুর জন্য মৌখিক বলার সাথে গ্রহণ করার কোন প্রয়ােজন পড়ে না। অনুরূপভাবে মৌখিকভাবে ওয়াকফ করার পর তার মধ্যেও গ্রহণ করার কোন প্রয়ােজন। হবে না।

অন্য আর এক দলীল হলাে ওয়াকফ-এর মালে কবয করা যদি আমরা ওয়াজিব করি, তবে যে ব্যক্তি কবয করবে, সে কবয করবে এমন এক বস্তুকে, যার সে ওয়াকফ-এর মাধ্যমে মালিক হবে না। কাজেই তার পক্ষে কবয করা আর কবয না করা দুটোই সমান।

অতএব আমরা যে আলােচনা করলাম, তা দ্বারা ইমাম ইউসুফ (রাহঃ)-এর মাযহাবই সহীহ প্রমাণিত হলাে।
كتاب الهبة والصدقة
5891 - حَدَّثَنَا الرَّبِيعُ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ قَالَ: حَدَّثَنِي أَخِي عِيسَى عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَمِعْتُ [ص:97] رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَمَا أُنْزِلَتْ سُورَةُ النِّسَاءِ وَأُنْزِلَ فِيهَا الْفَرَائِضُ نَهَى عَنِ الْحَبْسِ

5892 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ، وَعَمْرُو بْنُ خَالِدٍ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ لَهِيعَةَ و حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْجَارُودِ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ لَهِيعَةَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

5893 - حَدَّثَنَا رَوْحٌ، وَمُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَا: قَالَ لَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَبِهِ أَقُولُ. قَالَ رَوْحٌ: قَالَ لِي أَحْمَدُ بْنُ صَالِحٍ وَقَدْ حَدَّثَنِيهِ الدِّمَشْقِيُّ يَعْنِي: عَبْدَ اللهِ بْنَ يُوسُفَ عَنِ ابْنِ لَهِيعَةَ. فَأَخْبَرَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ الْأَحْبَاسَ مَنْهِيٌّ عَنْهَا غَيْرُ جَائِزَةٍ وَأَنَّهَا قَدْ كَانَتْ قَبْلَ نُزُولِ الْفَرَائِضِ بِخِلَافِ مَا صَارَتْ عَلَيْهِ بَعْدَ نُزُولِ الْفَرَائِضِ فَهَذَا وَجْهُ هَذَا الْبَابِ مِنْ طَرِيقِ الْآثَارِ. وَأَمَّا وَجْهُهُ مِنْ طَرِيقِ النَّظَرِ فَإِنَّ أَبَا حَنِيفَةَ وَأَبَا يُوسُفَ وَزُفَرَ وَمُحَمَّدًا رَحْمَةُ اللهِ عَلَيْهِمْ وَجَمِيعَ الْمُخَالِفِينَ لَهُمْ وَالْمُوَافِقِينَ قَدِ اتَّفَقُوا عَلَى أَنَّ الرَّجُلَ إِذَا وَقَفَ دَارِهِ فِي مَرَضِهِ عَلَى الْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ ثُمَّ تُوُفِّيَ فِي مَرَضِهِ ذَلِكَ جَائِزٌ مِنْ ثُلُثِهِ وَأَنَّهَا غَيْرُ مَوْرُوثَةٍ عَنْهُ. فَاعْتَبَرْنَا ذَلِكَ هَلْ يَدُلُّ عَلَى أَحَدِ الْقَوْلَيْنِ؟ فَكَانَ الرَّجُلُ إِذَا جَعَلَ شَيْئًا مِنْ مَالِهِ مِنْ دَنَانِيرَ أَوْ دَرَاهِمَ صَدَقَةً فَلَمْ يَنْفُذْ ذَلِكَ حَتَّى مَاتَ أَنَّهُ مِيرَاثٌ وَسَوَاءٌ جَعَلَ ذَلِكَ فِي مَرَضِهِ أَوْ فِي صِحَّتِهِ إِلَّا أَنْ يَجْعَلَ ذَلِكَ وَصِيَّةً بَعْدَ مَوْتِهِ فَيَنْفُذُ ذَلِكَ بَعْدَ مَوْتِهِ مِنْ ثُلُثِ مَالِهِ كَمَا يَنْفُذُ الْوَصَايَا. فَأَمَّا إِذَا جَعَلَهُ فِي مَرَضِهِ وَلَمْ يُنْفِذْهُ لِلْمَسَاكِينِ بِدَفْعِهِ إِيَّاهُ إِلَيْهِمْ فَهُوَ كَمَا جَعَلَهُ فِي صِحَّتِهِ وَكَانَ جَمِيعُ مَالِهِ يَفْعَلُهُ فِي صِحَّتِهِ فَيَنْفُذُ مِنْ جَمِيعِ مَالِهِ وَلَا يَكُونُ لَهُ عَلَيْهِ بَعْدَ ذَلِكَ مِلْكٌ مِثْلُ الْعَتَاقِ وَالْهِبَاتِ وَالصَّدَقَاتِ هُوَ الَّذِي يَنْفُذُ إِذَا فَعَلَهُ فِي مَرَضِهِ مِنْ ثُلُثِ مَالِهِ وَكَانَ الْوَاقِفُ إِذَا وَقَفَ فِي مَرَضِهِ دَارِهِ أَوْ أَرْضَهُ وَجَعَلَ آخِرَهَا فِي سَبِيلِ اللهِ كَانَ ذَلِكَ جَائِزًا بِاتِّفَاقِهِمْ مِنْ ثُلُثِ مَالِهِ بَعْدَ وَفَاتِهِ لَا سَبِيلَ لِوَارِثِهِ عَلَيْهِ. وَلَيْسَ ذَلِكَ بِدَاخِلٍ فِي قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا حَبْسَ عَلَى فَرَائِضِ اللهِ. فَكَانَ النَّظَرُ عَلَى ذَلِكَ أَنْ يَكُونَ كَذَلِكَ سَبِيلُهُ إِذَا وَقَفَ فِي الصِّحَّةِ فَيَكُونُ نَافِذًا مِنْ جَمِيعِ الْمَالِ وَلَا يَكُونُ لَهُ عَلَيْهِ سَبِيلٌ بَعْدَ ذَلِكَ قِيَاسًا وَنَظَرًا عَلَى مَا ذَكَرْنَا. فَإِلَى هَذَا أَذْهَبُ وَبِهِ أَقُولُ مِنْ طَرِيقِ النَّظَرِ لَا مِنْ طَرِيقِ الْآثَارِ لِأَنَّ الْآثَارَ فِي ذَلِكَ قَدْ تَقَدَّمَ وَصْفِي لَهَا وَبَيَانُ مَعَانِيهَا وَكَشْفُ وُجُوهِهَا. فَإِنْ قَالَ قَائِلٌ: أَفَتَخْرَجُ الْأَرْضُ بِالْوُقُوفِ مِنْ مِلْكِ رَبِّهَا بِوَقْفِهِ إِيَّاهَا لَا إِلَى مِلْكِ مَالِكٍ؟ قِيلَ لَهُ: وَمَا تُنْكِرُ مِنْ هَذَا وَقَدِ اتَّفَقْتَ أَنْتَ وَخَصْمُكَ عَلَى الْأَرْضِ يَجْعَلُهَا صَاحِبُهَا مَسْجِدًا لِلْمُسْلِمِينَ وَيُخَلِّي بَيْنَهُمْ وَبَيْنَهَا أَنَّهَا قَدْ خَرَجَتْ بِذَلِكَ مِنْ مِلْكِهِ لَا إِلَى مِلْكِ مَالِكٍ وَلَكِنْ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ. [ص:98] فَالَّذِي يَلْزَمُ مُحَالِفَكَ فِيمَا احْتَجَجْتَ عَلَيْهِ بِمَا وَصَفْنَا يَلْزَمُكَ فِي هَذَا مِثْلُهُ. فَإِنْ قَالَ قَائِلٌ: فَمَا مَعْنَى نَهْيِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَبْسِ الَّذِي رَوَيْتَهُ عَنْهُ فِي حَدِيثِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؟ قِيلَ لَهُ: قَدْ قَالَ النَّاسُ فِي ذَلِكَ قَوْلَيْنِ: أَحَدَهُمَا الْقَوْلُ الَّذِي ذَكَرْنَاهُ عِنْدَ رِوَايَتِنَا إِيَّاهُ. وَالْآخَرُ أَنَّ ذَلِكَ أُرِيدَ بِهِ مَا كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَفْعَلُونَهُ مِنَ الْبُحَيْرَةِ وَالسَّائِبَةِ وَالْوَصِيلَةِ وَالْحَامِ. فَكَانُوا يَحْبِسُونَ مَا يَجْعَلُونَهُ كَذَلِكَ كَذَلِكَ فَلَا يُوَرِّثُونَهُ أَحَدًا فَلَمَّا أُنْزِلَتْ سُورَةُ الْفَرَائِضِ وَبَيَّنَ اللهُ عَزَّ وَجَلَّ فِيهَا الْمَوَارِيثَ وَقَسَمَ الْأَمْوَالَ عَلَيْهَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا حَبْسَ. ثُمَّ تَكَلَّمَ الَّذِينَ أَجَازُوا الصَّدَقَاتِ الْمَوْقُوفَاتِ فِيهَا بَعْدَ تَثْبِيتِهِمْ إِيَّاهَا عَلَى مَا ذَكَرْنَا فَقَالَ بَعْضُهُمْ: هِيَ جَائِزَةٌ قُبِضَتْ مِنَ الْمُصَدِّقِ بِهَا أَوْ لَمْ تُقْبَضْ. وَمِمَّنْ قَالَ بِذَلِكَ أَبُو يُوسُفَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ. وَقَالَ بَعْضُهُمْ: لَا يُنْفِذُهَا حَتَّى يُخْرِجَهَا مِنْ يَدِهِ وَيَقْبِضَهَا مِنْهُ غَيْرُهُ وَمِمَّنْ قَالَ بِهَذَا الْقَوْلِ ابْنُ أَبِي لَيْلَى وَمَالِكُ بْنُ أَنَسٍ وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ رَحْمَةُ اللهِ عَلَيْهِمْ. فَاحْتَجْنَا أَنْ نَنْظُرَ فِي ذَلِكَ لِنَسْتَخْرِجَ مِنَ الْقَوْلَيْنِ قَوْلًا صَحِيحًا فَرَأَيْنَا أَشْيَاءَ يَفْعَلُهَا الْعِبَادُ عَلَى ضُرُوبٍ. فَمِنْهَا الْعَتَاقُ يَنْفُذُ بِالْقَوْلِ لِأَنَّ الْعَبْدَ إِنَّمَا يَزُولُ مِلْكُ مَوْلَاهُ عَنْهُ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ. وَمِنْهَا الْهِبَاتُ وَالصَّدَقَاتُ لَا تَنْفُذُ بِالْقَوْلِ حَتَّى يَكُونَ مَعَهُ الْقَبْضُ مِنَ الَّذِي مَلَّكَهَا لَهُ. فَأَرَدْنَا أَنْ نَنْظُرَ حُكْمَ الْأَوْقَافِ بِأَيِّهَا هِيَ أَشْبَهُ فَنَعْطِفَهُ عَلَيْهِ. فَرَأَيْنَا الرَّجُلَ إِذَا وَقَفَ أَرْضَهُ أَوْ دَارِهِ فَإِنَّمَا يَمْلِكُ الَّذِي أَوْقَفَهَا عَلَيْهِ مَنَافِعَهَا وَلَمْ يَمْلِكْ مِنْ رَقَبَتِهَا شَيْئًا إِنَّمَا أَخْرَجَهَا مِنْ مِلْكِ نَفْسِهِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ فَثَبَتَ أَنَّ ذَلِكَ نَظِيرُ مَا أَخْرَجَهُ مِنْ مِلْكِهِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ. فَكَمَا كَانَ ذَلِكَ لَا يَحْتَاجُ فِيهِ إِلَى قَبْضٍ مَعَ الْقَوْلِ كَانَ كَذَلِكَ الْوُقُوفُ لَا يَحْتَاجُ فِيهَا إِلَى قَبْضٍ مَعَ الْقَوْلِ. وَحُجَّةٌ أُخْرَى: أَنَّ الْقَبْضَ لَوْ أَوْجَبْنَاهُ فَإِنَّمَا كَانَ الْقَابِضُ يَقْبِضُ مَا لَمْ يَمْلِكْ بِالْوَقْفِ فَقَبْضُهُ إِيَّاهُ وَغَيْرُ قَبْضِهِ إِيَّاهُ سَوَاءٌ. فَثَبَتَ بِمَا ذَكَرْنَا مَا ذَهَبَ إِلَيْهِ أَبُو يُوسُفَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান