শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৪. উপহার ও সাদ্কা প্রদান সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৫৮৮৯
উপহার ও সাদ্কা প্রদান সংক্রান্ত অধ্যায়
ওয়াকফকৃত সদাকাসমূহ
৫৮৮৯। ইউনুস ….. ইব্ন শিহাব বলেন, হযরত উমর ইব্নুল খাত্তাব (রাযিঃ) বলেন : যদি আমি আমার সদকার ওয়াক্ফের আলােচনা রাসূলুল্লাহ্(ﷺ) -এর সাথে না করতাম। (রাবী বলেন) অথবা তিনি অনুরূপ কথা বললেন, তবে আমি তা ফিরিয়ে নিতাম।
হযরত উমর (রাযিঃ)-এর এ কথা প্রমাণ করে যে, ভূমি ওয়াকফ করলে এই ওয়াক্ফের কারণে তা ফিরিয়ে নেয়া নিষিদ্ধ হয় না। হযরত উমর (রাযিঃ)-কে তা ফিরিয়ে নিতে যে বিষয়টি বাধার সৃষ্টি করেছে; তা হলাে রাসূলুল্লাহ্(ﷺ) তাকে একটি বিষয়ের পরামর্শ দিয়েছেন, তিনি তা পালনও করেছেন। আর তাঁকে পালন করতে দেখেই রাসূলুল্লাহ্(ﷺ) দুনিয়া হতে বিদায় গ্রহণ করেছেন। অতএব তিনি পুনরায় তা ফিরিয়ে নেয়া পছন্দ করেননি। যেমন হযরত ইব্ন উমর (রাযিঃ) রাসূলুল্লাহ্(ﷺ) এর ইন্তেকালের পর ঐ রােযা রাখা বন্ধ করা পছন্দ করেন নি, যে রােযা তাঁকে রাখতে দেখে তিনি দুনিয়া হতে বিদায় গ্রহণ করেছেন। অথচ রােযা না রাখা তাঁর জন্য জায়েয ছিল। আর এই যে, হযরত শুরায়হ (রাহঃ) যিনি হযরত উমর, হযরত উসমান ও হযরত আলী (রাযিঃ)-এর খিলাফতকালে কাযী ও বিচারক নিযুক্ত ছিলেন। আর তাঁরা ছিলেন খুলাফা-ই রাশেদীন। অথচ তাঁর সম্পর্কেও এ কথা বর্ণিত আছে যা, আমাদের নিকট নিম্নের সূত্রে বর্ণিত :

كتاب الهبة والصدقة
5889 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا أَخْبَرَهُ عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ: لَوْلَا أَنِّي ذَكَرْتُ صَدَقَتِي لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ نَحْوِ هَذَا لَرَدَدْتُهَا فَلَمَّا قَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ هَذَا دَلَّ ذَلِكَ أَنَّ نَفْسَ الْإِيقَافِ لِلْأَرْضِ لَمْ يَكُنْ يَمْنَعُهُ مِنَ الرُّجُوعِ فِيهَا وَأَنَّهُ إِنَّمَا مَنَعَهُ مِنَ الرُّجُوعِ فِيهَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ فِيهَا بِشَيْءٍ وَفَارَقَهُ عَلَى الْوَفَاءِ بِهِ فَكَرِهَ أَنْ يَرْجِعَ عَنْ ذَلِكَ كَمَا كَرِهَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ أَنْ يَرْجِعَ بَعْدَ مَوْتِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّوْمِ الَّذِي كَانَ فَارَقَهُ عَلَيْهِ أَنْ يَفْعَلَهُ وَقَدْ كَانَ لَهُ أَنْ لَا يَصُومَ. ثُمَّ هَذَا شُرَيْحٌ وَهُوَ قَاضِي عُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ رِضْوَانُ اللهِ عَلَيْهِمْ أَجْمَعِينَ قَدْ رُوِيَ عَنْهُ فِي ذَلِكَ أَيْضًا
مَا قَدْ
مَا قَدْ