শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭৩৯
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭৩৯। রাওহ ইবনুল ফারাজ বলেন, …… উম্মুরাফে হযরত সালমা হযরত আবু রাফে (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কুকুর হত্যা করার জন্য নির্দেশ দিলেন, তখন তাঁর নিকট কিছু লোক এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! এই প্রাণী গোষ্ঠী হতে আমাদের জন্য কী হালাল, যাকে আপনি হত্যা করার জন্য নির্দেশ প্রদান করেছেন? তখন নাযিল হলোঃ

يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ
উল্লেখিত এ হাদীসেও পূর্বে বর্ণিত হাদীসসমূহের ন্যায় বলা হয়েছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) কুকুর হত্যা করার নির্দেশ দেবার পর পুনরায় তা পালন করা বৈধ করেছেন। আর এ হাদীসের মধ্যে কুকুরের বিক্রয় মূল্য বৈধ হবার ব্যাপারে যে সব হাদীস বর্ণিত হয়েছে তার চেয়ে অতিরিক্ত বর্ণিত হয়েছে। কারণ এ হাদীসে কুকুর হারাম ঘোষিত হবার পর এই আয়াত নাযিল হবার কথা উল্লেখ করা হয়েছে। আর এ আয়াত শিকারী কুকুর পালনকরাকে পুনরায় হালাল ঘোষণা করেছে। আর শিকারী কুকুর পালন করা যখন হালাল হয়েছে তখন তা সে সব বস্তুর অন্তর্ভুক্ত হয়েছে যা রাখা হালাল, তার বিক্রয় করা মূল্য মুবাহ এবং তা কেউ নষ্ট করে ফেললে নষ্টকারীকে তার ক্ষতিপূরণ দেয়ার জন্য দায়ী করা হয়। আর এ বিষয়টি নবী (ﷺ) এর পরবর্তী উলামা কিরাম হতেও বর্ণিত হয়েছেঃ
كتاب البيوع و الصرف
5739 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سُلَيْمَانَ الْجُعْفِيُّ، قَالَ: ثنا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ عُبَيْدَةَ، قَالَ: حَدَّثَنِي أَبَانُ بْنُ صَالِحٍ،. عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ،. عَنْ سَلْمَى أُمِّ رَافِعٍ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: لَمَّا أَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ. أَتَاهُ نَاسٌ فَقَالُوا: يَا رَسُولَ اللهِ. مَا يَحِلُّ لَنَا مِنْ هَذِهِ الْأَمَةِ الَّتِي أَمَرْتَ بِقَتْلِهَا؟ فَنَزَلَتْ {يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ} [المائدة: 4] فَفِي هَذَا الْحَدِيثِ أَيْضًا مِثْلُ مَا قَبْلَهُ. مِمَّا أَبَاحَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. بَعْدَ أَنْ أَمَرَ بِقَتْلِهَا. وَإِنْ كَانَ لَمْ يَذْكُرْ فِي هَذَا الْحَدِيثِ. غَيْرَ مَا يُضَادُّ بِهِ مِنْهَا. وَفِيهِ زِيَادَةٌ عَلَى مَا قَبْلَهُ مِنَ الْأَحَادِيثِ. فِي الْإِبَاحَةِ الَّتِي ذَكَرْنَا. لِأَنَّ فِيهِ نُزُولَ هَذِهِ الْآيَةِ. بَعْدَ تَحْرِيمِ الْكِلَابِ. وَأَنَّ هَذِهِ الْآيَةَ أَعَادَتِ الْجَوَارِحَ الْمُكَلِّبِينَ إِلَى أَنْ صَيَّرَتْهَا حَلَالًا. وَإِذَا صَارَتْ كَذَلِكَ. كَانَتْ فِي سَائِرِ الْأَشْيَاءِ الَّتِي هِيَ حَلَالٌ. فِي حِلِّ إِمْسَاكِهَا. وَإِبَاحَةِ أَثْمَانِهَا , وَضَمَانِ مُتْلِفِيهَا , مَا أَتْلَفُوا مِنْهَا كَغَيْرِهَا. وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ عَمَّنْ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান