শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭৪০
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭৪০। ইউনুস বলেন, ...... হযরত আব্দুল্লাহ্ ইবন উমার (রাযিঃ) হতে বর্ণিত, একবার এক ব্যক্তি একটি শিকারী কুকুর হত্যা করলে তিনি চল্লিশ দিরহামের ফায়সালা করেছিলেন। আর এ চতুষ্পদ জন্তু পাহারার জন্য নিয়োজিত কুকুর হত্যার বিনিময়ে একটি ভেড়া দেয়ার ফায়সালা দিয়েছিলেন।
كتاب البيوع و الصرف
5740 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ قَالَ: سَمِعْتُ ابْنَ جُرَيْجٍ , يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو , أَنَّهُ قَضَى فِي كَلْبِ صَيْدٍ , قَتَلَهُ رَجُلٌ , بِأَرْبَعِينَ دِرْهَمًا , وَقَضَى فِي كَلْبِ مَاشِيَةٍ , بِكَبْشٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান