শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭৩৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭৩৮। আব্দুল্লাহ্ ইবন মুহাম্মাদ ইবন সাঈদ ইবন মারয়াম বলেন, ...... সালমা উম্মু রাফে' হযরত আবু রাফে (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার হযরত জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে আগমন করে অনুমতি প্রার্থনা করেন। তাকে অনুমতি দেয়া হয়। কিন্তু তিনি ভিতরে প্রবেশ করতে বিলম্ব করেন।” তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর চাদর নিয়ে বের হয়ে তাকে বলেন, “আমরা তো আপনাকে অনুমতি দিয়েছি।” তিনি বললেন, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্! অনুমতি দিয়েছেন, কিন্তু আমরা এমন ঘরে প্রবেশ করিনা, যেখানে ছবি থাকে, আর এমন ঘরেও প্রবেশ করিনা, যেখানে কুকুর থাকে। অতঃপর তাঁরা দেখতে লাগলেন, কুকুর কোথায় আছে, হঠাৎ দেখা গেল, তাঁদের একটি ঘরে কুকুরের বাচ্চা রয়েছে। অতঃপর তিনি হযরত আবু রাফে' (রাযিঃ)-কে নির্দেশ দিলেন, মদীনার যেখানেই কুকুর পাবে হত্যা করবে। ইতিমধ্যে মদীনার এক পার্শ্ববর্তী এলাকায় একজন মহিলার একটি কুকুর পাওয়া গেল, কুকুর মহিলার ছাগল পাহারা দিত। হযরত আবু রাফে (রাযিঃ) বলেন, তার প্রতি আমার করুণা হলো অতঃপর আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে তার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তার কুকুরটিও হত্যা করতে বললেন, আমি তার কুকুরটিও হত্যা করলাম। তারপর কিছু লোক রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ্! যে প্রাণী গোষ্ঠী আপনি হত্যা করতে নির্দেশ দিয়েছেন, তা কি আমাদের জন্য জায়িয আছে? রাবী বলেন, অতঃপর এই আয়াত নাযিল হলো, يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ অর্থাৎ তারা আপনাকে জিজ্ঞাসা করে, তাদের জন্য কি হালাল? আপনি বলুন, তোমাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল করা হয়েছে এবং যে সব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান কর।*
كتاب البيوع و الصرف
5738 - وَقَدْ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي مَرْيَمَ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْفِرْيَابِيُّ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ , عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ , عَنْ سَلْمَى أُمِّ رَافِعٍ , عَنْ أَبِي رَافِعٍ قَالَ: جَاءَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَأْذَنَ عَلَيْهِ. فَأَذِنَ لَهُ. فَأَبْطَأَ فَأَخَذَ رِدَاءَهُ فَخَرَجَ. فَقَالَ: «قَدْ أَذِنَّا لَكَ» قَالَ أَجَلْ يَا رَسُولَ اللهِ. وَلَكِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلَا كَلْبٌ. فَنَظَرُوا فَإِذَا فِي بَعْضِ بُيُوتِهِمْ جِرْوٌ فَأَمَرَ أَبَا رَافِعٍ أَنْ لَا يَدَعَ كَلْبًا بِالْمَدِينَةِ إِلَّا قَتَلَهُ. فَإِذَا بِامْرَأَةٍ فِي نَاحِيَةِ الْمَدِينَةِ لَهَا كَلْبٌ يَحْرُسُ غَنَمَهَا قَالَ: فَرَحِمْتُهَا فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنِي فَقَتَلْتُهُ. فَأَتَاهُ نَاسٌ مِنَ النَّاسِ فَقَالُوا: يَا رَسُولَ اللهِ. مَاذَا يَحِلُّ لَنَا مِنْ هَذِهِ الْأُمَّةِ الَّتِي أَمَرْتنَا بِقَتْلِهَا؟ . قَالَ: فَنَزَلَتْ: {يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ} [المائدة: 4]
হাদীসের তাখরীজ (সূত্র):
* এ হাদীসের রাবী মূসা ইবন উবায়দা, যিনি কা'কা হতে বর্ণনা করেছেন, আইনীর এক নুসখায়ও অনুরূপ বর্ণিত হয়েছে। কিন্তু বাস্তবে এ মূসা ইবন উবায়দা ও কা'কা এর মাঝে অন্য একজন রাবী আবান ইবন ছালেহ সনদ হতে পড়ে গেছেন।