শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৫৬
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৯. যা বিক্রয় করা হতে নিষেধ করা হয়েছে যাবত না তা কবযা করা হবে
৫৬৫৬। মুহাম্মাদ ইবন আব্দিল্লাহ্ ইবন মায়মূন বলেন, …… ইয়া'লা ইবন হাকীম ইবন হিযাম বলেছেন, একবার তাঁর পিতা নবী (ﷺ)কে জিজ্ঞাসা করলেন, আমি বিভিন্ন বস্তু ক্রয় করি, আমার জন্য তার কোনটি জায়িয? তিনি বললেন, যখন তুমি কোন বস্তু ক্রয় করবে, তা তুমি বিক্রয় করবেনা, যাবত না তা তুমি কবযা করবে।*
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এ হাদীসকে আমরা দলীল হিসেবে গ্রহণ করি। আর এটাই ইমাম আবু হানীফা আবু ইউসুফ ও মুহাম্মাদ (রাযিঃ)-এর মত। তবে ইমাম আবু হানীফা (রাহঃ) বলেন, বাড়ি ও জমীন, ক্রেতা কবযা করার পূর্বেও বিক্রয় করতে পারবে। কারণ এসব বস্তু স্থানান্তরিত করা যায় না, সরানো যায়না। কিন্তু অন্য সব বস্তু এমন নয়, তা স্থানান্তর করা যায়, সরানোও যায়।
আর এ ব্যাপারে আমাদের মতে যুক্তি হলো, আসবাবপত্র এবং অন্যান্য সব বস্তু এ ব্যাপারে সমান, যেমন আমরা طعام এর আলোচনায় উল্লেখ করেছি।

كتاب البيوع و الصرف
5656 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ الْأَوْزَاعِيِّ , عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي يَعْلَى بْنُ حَكِيمِ بْنِ حِزَامٍ أَنَّ أَبَاهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أَشْتَرِي بُيُوعًا فَمَا يَحِلُّ لِي مِنْهَا؟ . قَالَ: «إِذَا اشْتَرَيْتَ بَيْعًا , فَلَا تَبِعْهُ حَتَّى تَقْبِضَهُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَبِهَذَا نَأْخُذُ , وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحْمَةُ اللهِ عَلَيْهِمْ. غَيْرَ أَنَّ أَبَا حَنِيفَةَ قَالَ: لَا بَأْسَ بِبَيْعِ الدُّورِ وَالْأَرَضِينَ , قَبْلَ قَبْضِ مُشْتَرِيهَا إِيَّاهَا , لِأَنَّهَا لَا تُنْقَلُ وَلَا تُحَوَّلُ , وَسَائِرُ الْبَيْعَاتِ لَيْسَتْ كَذَلِكَ. وَالنَّظَرُ فِي هَذَا عِنْدَنَا أَنْ يَكُونَ الْعُرُوضَ وَسَائِرُ الْأَشْيَاءِ فِي ذَلِكَ سَوَاءً , عَلَى مَا قَدْ ذَكَرْنَا فِي الطَّعَامِ
হাদীসের তাখরীজ (সূত্র):
* হাদীসের সনদে حكيم عن حزام এটাই সঠিক; কিন্তু অন্যান্য নুসখায় রয়েছে يعلي بن حكيم بن حزام আইনী গ্রন্থেও অনুরূপ বর্ণিত হয়েছে। কিন্তু আমার ধারণা এটা ভুল। এবং بن حزام এর পরিবর্তে عن حزام বিশুদ্ধ। পূর্ববর্তী রিওয়ায়াতে বর্ণিত যে يعلي بن حكيم ছাকাফী মককী, এর দাদার নাম জানা যায়নি। আর হিযাম হলেন, হিযাম ইবন হাকীম ইবন হিযাম ইবন খুওয়াইলিদ যিনি তাঁর পিতা হতে বর্ণনা করেন। তার বর্ণিত হাদীস ইমাম নাসায়ী তার গ্রন্থে ২২৪ পৃষ্ঠায় عبد العزيز بن رفيع عن العطاء بن ابي رباح عن حزام بن حكيم এর সূত্রে বর্ণনা করেছেন।