শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৫৫
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৯. যা বিক্রয় করা হতে নিষেধ করা হয়েছে যাবত না তা কবযা করা হবে
৫৬৫৫। আবু খাযিম আব্দুল হামীদ ইবন আব্দিল আযীয বলেন, ..... হাকীম ইবন হিযাম বলেন, একবার নবী (ﷺ) আমার হাত ধরে আমাকে বললেন, যখন কোন বস্তু তুমি ক্রয় করবে তা তুমি বিক্রয় করবেনা, যাবত না তা কবযা করবে।”*
كتاب البيوع و الصرف
5655 - حَدَّثَنَا أَبُو حَازِمٍ عَبْدُ الْحَمِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ , قَالَ: ثنا حَبَّانُ بْنُ هِلَالٍ , عَنْ أَبَانَ بْنِ يَزِيدَ , عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ أَنَّ يَعْلَى بْنَ حَكِيمٍ أَخْبَرَهُ أَنَّ يُوسُفَ بْنَ مَاهَكَ أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عِصْمَةَ أَخْبَرَهُ , أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ أَخْبَرَهُ قَالَ: أَخَذَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي فَقَالَ «إِذَا ابْتَعْتَ شَيْئًا , فَلَا تَبِعْهُ حَتَّى تَقْبِضَهُ»
হাদীসের তাখরীজ (সূত্র):
* হাদীসের সনদে 'আবু খাযিম' রাবী সম্পর্কে আল্লামা আইনী (র) বলেন, ইবনুল জাওযী তাঁকে একজন নির্ভরযোগ্য রাবী বলে উল্লেখ করেছেন। অনুরূপভাবে খাতীব (র) ও ।