শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫৫৯
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৫. স্তনে দুধ আটকিয়ে গবাদি পশুর বেচা-কেনা প্রসঙ্গ
৫৫৫৯। আলী ইবন আব্দির রহমান... হযরত আবু হুরায়রা (রাযিঃ)হতে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি ওলানে দুধ আটকিয়ে রাখা বকরী ক্রয় করল, সে যেন তা নিয়ে যায় এবং দোহন করে; তারপর যদি সে দোহনকরা দুধে সন্তুষ্ট হয় তবে যেন সে রেখে দেয়, নচেৎ সেটি সে ফিরিয়ে দিবে এবং তার সাথে এক সা’ খেজুরও দিবে।
বিশ্লেষন
আবু জা’ ফর তাহাবী (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (সা.) হতে সব হাদীস বর্নিত হয়েছে য়েমন উল্লেখ করেছি। কিন্তু এসব হাদীসে ক্রেতার ইখতিয়ারের জন্য কোন সময়ের উল্লেখ করা হয়নি । অথচ রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্নিত আছে যে, তিনি তার জন্য তিনি দিনের ইখতিয়ার প্রদান করেছেন।
كتاب البيوع و الصرف
5559 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ أَبَا إِسْحَاقَ، حَدَّثَهُ , عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اشْتَرَى شَاةً مُصَرَّاةً , فَلْيَنْقَلِبْ بِهَا , فَلْيَحْلُبْهَا , فَإِنْ رَضِيَ حِلَابَهَا أَمْسَكَهَا , وَإِلَّا رَدَّهَا وَرَدَّ مَعَهَا صَاعًا مِنْ تَمْرٍ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَقَدْ رُوِيَتْ هَذِهِ الْآثَارُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا ذَكَرْنَا , وَلَمْ يَذْكُرْ فِيهَا لِخِيَارِ الْمُشْتَرِي وَقْتًا. وَقَدْ رُوِيَ عَنْهُ أَنَّهُ جَعَلَ الْخِيَارَ لَهُ فِي ذَلِكَ ثَلَاثَةَ أَيَّامٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান