শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৫৫৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৫. স্তনে দুধ আটকিয়ে গবাদি পশুর বেচা-কেনা প্রসঙ্গ
৫৫৫৮। ইবন আবী দাউদ বলেন ......... হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওলানে দুধ আটকিয়ে রাখা বকরী কিংবা উটনী ক্রয় করেল অথচ, সে জানেনা যে তা ওলান আটকিয়ে রাখা বকরী কিংবা উটনী।তবে সে ইচ্ছা করলে সেটি ফিরিয়ে দিবে এবং তার সাথে সা’ খেজুরও ফিরিয়ে দিবে। আব ইচ্ছা করলে রেখে দিবে।
كتاب البيوع و الصرف
5558 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا أَبُو الْأَسْوَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، وَعِكْرِمَةَ , عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اشْتَرَى شَاةً مُصَرَّاةً , أَوْ لِقْحَةً مُصَرَّاةً , وَلَمْ يَعْلَمْ أَنَّهَا مُصَرَّاةٌ , فَإِنَّهُ إِنْ شَاءَ رَدَّهَا وَمَعَهَا صَاعٌ مِنْ تَمْرٍ , وَإِنْ شَاءَ أَمْسَكَهَا»