শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫৬০
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৫. স্তনে দুধ আটকিয়ে গবাদি পশুর বেচা-কেনা প্রসঙ্গ
৫৫৬০। .আবু উমাইয়্যা বলেন..... হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (সা.) ওলানে দুধ আটকিয়ে রাখা বকরী বিক্রয় করতে নিষেধ করেছেন।তার পরও যদি কেউ বিক্রয় করে তবে ক্রেতার তিন দিনের ইখতিয়ার থাকবে। যদি সে সেটা রাখা অপসন্দ করে তবে ফিরিয়ে দিবে, তবে তার সাথে এক সা’ খেজুরও দিবে।
كتاب البيوع و الصرف
5560 - حَدَّثَنَا بِذَلِكَ أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا ابْنُ الْمُبَارَكِ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الشَّاةِ وَهِيَ مُحَفَّلَةٌ فَإِذَا بَاعَهَا , فَإِنَّ صَاحِبَهَا بِالْخِيَارِ ثَلَاثَةَ أَيَّامٍ , فَإِنْ كَرِهَهَا , رَدَّهَا وَرَدَّ مَعَهَا صَاعًا مِنْ تَمْرٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান