শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৪৯৯
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
২. শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রয় প্রসঙ্গ
৫৪৯৯। ছালিহ ইবনে আব্দির রহমান ..... হযরত সা'দ ইবনে আবী ওয়াককাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করলেন।
বিশ্লেষণ
আবু জা'ফর বলেনঃ একদল উলামা-ই কিরাম* এ হাদীসের প্রতি ঝুকেছেন এবং এর অনুসরণ করেছেন এবং এ হাদীসকেই মূল ভিত্তি সাব্যস্ত করেছেন। এবং এ হাদীসের কারণে তারা শুকনাে খেজুরের বিনিময়ে তাজা খেজুর ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন। ইমাম আবু ইউসুফ ও মুহাম্মাদ (রাহঃ) এ মতই পােষণ করেন। পক্ষান্তরে অন্য একদল আলিম** তাজা খেজুর এবং শুকনাে খেজুর উভয়কে একই শ্রেণীর খেজুর সাব্যস্ত করেন। এবং একটিকে অন্যটির বিনিময়ে সমান সমান বিক্রয় করা জায়িয বলেন। কিন্তু বাকী বিক্রয় করাকে নাজায়িয মনে করেন। অতঃপর আমরা এ হাদীসে গভীরভাবে চিন্তা-ভাবনা করেছি, যে হাদীসটি তাদের প্রতিপক্ষ দলীল হিসেবে পেশ করেছেন, তার মধ্যে অন্য 'কিছু' আছে কি না? তাে আমরা দেখতে পেলামঃ

كتاب البيوع و الصرف
5499 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا الْقَعْنَبِيُّ، قَالَ: ثنا مَالِكٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، عَنْ زَيْدٍ أَبِي عَيَّاشٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ , فَذَكَرَ مِثْلَهُ. قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا الْحَدِيثِ فَقَلَّدُوهُ وَجَعَلُوهُ أَصْلًا , وَمَنَعُوا بِهِ بَيْعَ الرُّطَبِ بِالتَّمْرِ. وَمِمَّنْ ذَهَبَ إِلَى ذَلِكَ: أَبُو يُوسُفَ , وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ رَحْمَةُ اللهِ عَلَيْهِمَا. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَجَعَلُوا الرُّطَبَ وَالتَّمْرَ , نَوْعًا وَاحِدًا , وَأَجَازُوا بَيْعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا بِصَاحِبِهِ , مِثْلًا بِمِثْلٍ , وَكَرِهُوهُ نَسِيئَةً. فَاعْتَبَرْنَا هَذَا الْحَدِيثَ الَّذِي احْتَجَّ بِهِ عَلَيْهِمْ مُخَالِفُهُمْ , هَلْ دَخَلَهُ شَيْءٌ؟
হাদীসের তাখরীজ (সূত্র):
* আল্লামা আইনী বলেন, এসকল উলামা-ই কিরাম দ্বারা উদ্দেশ্য হলেন, ইমাম আওযাঈ, ছাওরী, লাইস ইবনে সা'দ, ইমাম
মালেক, শাফেঈ, আহমদ ও ইসহাক। তারা বলেন, তাজা খেজুর শুকনাে খেজুরের বিনিময়ে বিক্রয় করা জায়িয নয়। তারা উল্লেখিত হাদীস দ্বারা দলীল পেশ করেন। ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ ইবনুল হাসান (র) ও তাদের মতই মত পােষণ করেন।
** আল্লামা আইনী বলেন, এ সমস্ত উলামা-ই কিরাম দ্বারা উদ্দেশ্য, ইমাম আবু হানীফা, মুসানী, আবু ছাওর, ও দাউদ (রঃ)। তারা বলেন, তাজা খেজুরের বিনিময়ে শুকনাে খেজুর সমান সমান বিক্রয় করা জায়িয আছে, তবে বাকী বিক্রয় করা জায়িয নয়। কারণ উভয় খেজুরই এক শ্রেণীভুক্ত। ইমাম তাহাবীও এমত গ্রহণ করেছেন। তাদের মতে তাজা খেজুর শুকনাে খেজুরের বিনিময়ে ক্রয়-বিক্রয় জায়িয নয় যদি সমান সমান হয়। কারণ এ ক্ষেত্রে সুদ হবার কারণ বিদ্যমান রয়েছে।