শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৪৯৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
২. শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রয় প্রসঙ্গ
৫৪৯৮। ইউনূস ইবনে আব্দিল আ’লা ..... যায়েদ আবু আইয়্যাশ হতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার তিনি হযরত সা'দ (রাযিঃ)-এর নিকট যবের বিনিময়ে 'সালাত' (যব ও গমের মধ্যবর্তী পর্যায়ের দানা বিশেষ) সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, একবার আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর দরবারে উপস্থিত ছিলাম, তখন তার নিকট শুকনাে খেজুরের বিনিময়ে তাজা খেজুর ক্রয়-বিক্রয় করা জায়িয কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তাজা খেজুর শুকিয়ে গেলে তা কম হয় কি না? তারা বললেন, জ্বী, হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে বৈধ নয়। অর্থাৎ তিনি তা অপসন্দ করলেন।*
كتاب البيوع و الصرف
بَابٌ بَيْعُ الرُّطَبِ بِالتَّمْرِ
5498 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، وَأُسَامَةَ بْنَ زَيْدٍ، حَدَّثَاهُ , عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، مَوْلَى الْأَسْوَدِ بْنِ سُفْيَانَ: أَنَّ زَيْدًا أَبَا عَيَّاشٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ سَعْدًا , عَنِ السُّلْتِ، بِالْبَيْضَاءِ , فَقَالَ سَعْدٌ: شَهِدْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْأَلُ عَنِ الرُّطَبِ بِالتَّمْرِ , فَقَالَ: «أَيَنْقُصُ الرُّطَبُ إِذَا جَفَّ؟» فَقَالُوا: نَعَمْ , قَالَ: «فَلَا إِذًا وَكَرِهَهُ»
হাদীসের তাখরীজ (সূত্র):
*আমি বলি, এ হাদীসটি ইমাম মালেক, শাফেঈ, আহমদ ও সুনান গ্রন্থকারগণ বর্ণনা করেছেন। এ ছাড়া ইবন খুযায়মা,হাকেম, দারেকুতনীও বাযযারও এ হাদীস বর্ণনা করেছেন।