শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৫০০
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
২. শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রয় প্রসঙ্গ
৫৫০০। ইবনে আবী দাউদ বলেন, ইয়াহইয়া ইবনে সালিহ আল-উহাবী ..... হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শুকনাে খেজুরের বিনিময়ে তাজা খেজুর বাকিতে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন।
বস্তুত এটাই হলাে মূল হাদীস, যার মধ্যে النَّسِيئَةِ বাকী শব্দটির উল্লেখ রয়েছে, যা ইয়াহইয়া ইবনে আবী কাসীর মালেক ইবনে আনাস (রাযিঃ)-এর 'উপর' অতিরিক্ত বর্ণনা করেছেন। অতএব এ রিওয়ায়াতই উত্তম। এছাড়া আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ ব্যতীত অন্যান্য মুহাদ্দিসগণও ইয়াহইয়া ইবনে আবী কাসীর এর ন্যায় হাদীসটি বর্ণনা করেছেন।

كتاب البيوع و الصرف
5500 - فَإِذَا ابْنُ أَبِي دَاوُدَ قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ , قَالَ: ثنا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ , عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ أَنَّ زَيْدًا أَبَا عَيَّاشٍ , أَخْبَرَهُ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الرُّطَبِ بِالتَّمْرِ نَسِيئَةً فَكَانَ هَذَا أَصْلَ الْحَدِيثِ فِيهِ ذِكْرُ النَّسِيئَةِ , زَادَهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ , فَهُوَ أَوْلَى. وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ أَيْضًا , غَيْرُ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ , عَلَى مِثْلِ مَا رَوَاهُ , يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ أَيْضًا