শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়

হাদীস নং: ৫০৪১
শরীআত বিধিত দন্ডের অধ্যায়
৩. ‘ইচ্ছাসদৃশ’ হত্যা যাতে কিসাস নেই, সেটি কোনটি?
৫০৪১। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ) ….. আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রায় ইচ্ছাকৃত হত্যা হলাে লাঠি এবং ভারী পাথর দ্বারা হত্যা করা। আর এ দু’ অবস্থায় কিসাস নেই। আল্লাহ্ সঠিক বিষয়ে জ্ঞাত আছেন।
كتاب الحدود و الجنايات
5041 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ , قَالَ: ثنا شَرِيكٌ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ , عَنْ عَلِيٍّ , قَالَ شِبْهُ الْعَمْدِ بِالْعَصَا وَالْحَجَرِ الثَّقِيلِ وَلَيْسَ فِيهِمَا قَوَدٌ وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান