শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়
হাদীস নং: ৫০৪০
শরীআত বিধিত দন্ডের অধ্যায়
৩. ‘ইচ্ছাসদৃশ’ হত্যা যাতে কিসাস নেই, সেটি কোনটি?
৫০৪০। ইব্ন আবী দাউদ (রাহঃ) .... ওরওয়া ইব্ন হুমায়দ (রাহঃ) তৎ পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইব্ন খাত্তাব (রাযিঃ) বলেছেন, তােমাদের কেউ স্বীয় ভ্রাতাকে প্রহার করার ইচ্ছা করে এবং তাকে গােশত ভক্ষণকারী বস্তু দ্বারা প্রহার করে। বর্ণনাকারী হাজ্জাজ (রাহঃ) বলেন, এর দ্বারা লাঠি উদ্দেশ্য। অতঃপর বললেন, আমার উপর কিসাস নেই। আমার নিকট এই অপরাধে অপরাধী যে কেউ উপস্থিত করা হয় আমি তার থেকে কিসাস গ্রহণ করব।
আলী (রাযিঃ) থেকে এর পরিপন্থী বর্ণিত আছেঃ
আলী (রাযিঃ) থেকে এর পরিপন্থী বর্ণিত আছেঃ
كتاب الحدود و الجنايات
5040 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْبِرْكِيُّ , قَالَ: ثنا عَبْدُ الْوَاحِدِ قَالَ: ثنا الْحَجَّاجُ قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ جُبَيْرٍ الْجُشَمِيُّ، عَنْ عُرْوَةَ بْنِ حُمَيْدٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: يَعْمِدُ أَحَدُكُمْ فَيَضْرِبُ أَخَاهُ مِثْلَ آكِلَةِ اللَّحْمِ - قَالَ الْحَجَّاجُ: يَعْنِي الْعَصَا - ثُمَّ يَقُولُ لَا قَوَدَ عَلَيَّ لَا أُوتَى بِأَحَدٍ فَعَلَ ذَلِكَ إِلَّا أَقَدْتُهُ. وَقَدْ رُوِيَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ خِلَافُ ذَلِكَ