শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪০৫৩
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৫৩। ইব্ন মারযূক (রাহঃ)..... ইকরামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, যায়দ ইব্ন সাবিত (রাযিঃ) ও ইব্ন আব্বাস (রাযিঃ) ঐ নারীর ব্যাপারে মতবিরোধ করেন, কুরবানীর দিন বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ করার পর যার ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছে। যায়দ (রাযিঃ) বলেন, তার শেষ আমল হবে বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ। ইব্ন আব্বাস (রাযিঃ) বললেন, সে যখন ইচ্ছা প্রত্যাবর্তন করতে পারবে। আনসারগণ বললেন, হে ইব্ন আব্বাস (রাযিঃ) ! আমরা এ বিষয়ে আপনার অনুসরণ করতে পারব না। কেননা আপনি যায়দ ইব্ন সাবিত (রাযিঃ)-এর বিরোধিতা করছেন। তিনি বললেন, তোমরা তোমদের (গোত্রীয়) বোন উম্মু সুলাইম (রাযিঃ)-কে জিজ্ঞাসা কর। তখন তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, কুরবানীর দিন তাওয়াফ করার পরে আমার ঋতুস্রাব শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ (সা:) আমাকে প্রত্যাবর্তনের নির্দেশ দিলেন। সাফিয়্যা (রাযিঃ) ঋতুগ্রস্ত হয়ে পড়েন, আয়িশা (রাযিঃ) তাঁকে বললেন, হায় কপাল ! তুমি আমাদের পরিজনদেরকে আটকে ফেলেছ ! রাসূলুল্লাহ্ (সা:)-এর নিকট এ বিষয়টি উল্লেখ করা হলে তিনি তাঁকে রওয়ানা হওয়ার নির্দেশ দিলেন।
كتاب مناسك الحج
4053 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا عَمْرُو بْنُ أَبِي رَزِينٍ , قَالَ: ثنا هِشَامٌ , عَنْ قَتَادَةَ , عَنْ عِكْرِمَةَ , أَنَّ " زَيْدَ بْنَ ثَابِتٍ , وَابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا اخْتَلَفَا فِي الْمَرْأَةِ تَحِيضُ بَعْدَمَا تَطُوفُ بِالْبَيْتِ يَوْمَ النَّحْرِ. فَقَالَ زَيْدٌ: يَكُونُ آخِرُ عَهْدِهَا الطَّوَافَ بِالْبَيْتِ , وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ: تَنْفِرُ إِذَا شَاءَتْ. فَقَالَتِ الْأَنْصَارُ: لَا نُتَابِعُكَ يَا ابْنَ عَبَّاسٍ , وَأَنْتَ تُخَالِفُ زَيْدًا. فَقَالَ: سَلُوا صَاحِبَتَكُمْ أُمَّ سُلَيْمٍ فَسَأَلُوهَا فَقَالَتْ: حِضْتُ بَعْدَمَا طُفْتُ يَوْمَ النَّحْرِ , فَأَمَرَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَنْفِرَ , وَحَاضَتْ صَفِيَّةُ فَقَالَتْ لَهَا عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا الْخَيْبَةُ لَكَ , حَبَسْتِ أَهْلَنَا. فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهَا أَنْ تَنْفِرَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান