শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৪০৫২
হজ্বের অধ্যায়
তাওয়াফে যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৫২। ইব্ন মারযূক (রাহঃ) ….. তাউস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, যায়দ ইব্ন সাবিত (রাযিঃ) ইব্ন আব্বাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করলেন যে, আপনি নাকি ঋতুগ্রস্ত নারী সম্পর্কে ফতোয়া দিচ্ছেন যে, সে শেষ আমল বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ সম্পন্ন করা ব্যতীতও প্রত্যাবর্তন করতে পারে? তিনি বললেন, হ্যাঁ। যায়দ (রাযিঃ) বললেন, এমনটি করবেন না। ইব্ন আব্বাস (রাযিঃ) বললেন, অমুক আনসারী নারীকে জিজ্ঞাসা কর তাকে রাসূলুল্লাহ (সা:) প্রত্যাবর্তনের অনুমতি দিয়েছিলেন কি-না? তখন তিনি উক্ত নারীকে জিজ্ঞাসা করলেন, এরপর তাঁর নিকট ফিরে এসে বললেন, আমি জানতে পেরেছি, আপনি সত্য বলেছেন।
كتاب مناسك الحج
4052 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ , عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ , عَنْ طَاوُسٍ , قَالَ: قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنْتَ الَّذِي تُفْتِي الْحَائِضَ أَنْ تَصْدُرَ قَبْلَ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهَا الطَّوَافَ بِالْبَيْتِ قَالَ «نَعَمْ» . قَالَ: فَلَا تَفْعَلْ فَقَالَ: سَلْ فُلَانَةَ الْأَنْصَارِيَّةَ هَلْ أَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَصْدُرَ؟ فَسَأَلَ الْمَرْأَةَ , ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَقَالَ «مَا أَرَاكَ إِلَّا قَدْ صَدَقْتَ»