শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪০৫৪
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৫৪। ইব্ন আবী দাউদ (রাহঃ)..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উম্মু সুলাইমা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন যে, তাঁর কুরবানীর দিন তাওয়াফে যিয়ারত সম্পন্ন করার পর ঋতুস্রাব আরম্ভ হয়ে যায়। নবী (সা:) তাঁকে রওয়ানা হওয়ার অনুমতি দিয়ে দিলেন।
كتاب مناسك الحج
4054 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ , قَالَ: ثنا عَبَّادُ بْنُ الْعَوَّامِ , عَنْ سَعِيدٍ , عَنْ قَتَادَةَ , عَنْ أَنَسٍ , عَنْ أُمِّ سُلَيْمٍ , أَنَّهَا حَاضَتْ بَعْدَمَا أَفَاضَتْ يَوْمَ النَّحْرِ , فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَنْفِرَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান