শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৮২৮
হজ্বের অধ্যায়
তাওয়াফে রমল করা
৩৮২৮। ফাহাদ (রাহঃ) ..... ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী ﷺ উমরাতে রমল করেছেন এবং হজ্জ পালনে স্বাভাবিক ভাবে হেঁটেছেন। আপনারা কি লক্ষ্য করছেন না যে, রসূলুল্লাহ্ ﷺ তাঁর হজ্জ পালন কালে এই জন্য রমল করেন নি যে, তারা (মুশরিকরা) উপস্থিত ছিলো না। যাদের কারণে উমরাতে রমল করেছিলেন।

পক্ষান্তরে, সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন এবং তাঁরা বলেছেন, প্রথমোক্ত
তিন চক্করে রমল করা সুন্নত। হজ্জ এবং উমরায় তা পরিত্যাগ করা জায়েয নয়। এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারা দলীল পেশ করেন :
كتاب مناسك الحج
3828 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا يَحْيَى الْحِمَّانِيِّ قَالَ: ثنا قَيْسٌ , عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيِّبِ , عَنِ الْحَكَمِ , عَنْ مُجَاهِدٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَلَ فِي الْعُمْرَةِ , وَمَشَى فِي الْحَجِّ» أَفَلَا تَرَى أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَرْمُلْ فِي حَجِّهِ حَيْثُ عُدِمَ الَّذِينَ مِنْ أَجْلِهِمْ رَمَلَ فِي عُمْرَتِهِ وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: الرَّمَلُ فِي الْأَشْوَاطِ الثَّلَاثَةِ الْأُوَلِ سُنَّةٌ , لَا يَنْبَغِي تَرْكُهَا فِي الْحَجِّ , وَلَا فِي الْعُمْرَةِ وَاحْتَجُّوا فِي ذَلِكَ ,
tahqiqতাহকীক:তাহকীক চলমান