শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৮২৭
হজ্বের অধ্যায়
তাওয়াফে রমল করা
৩৮২৭। ইব্ন মারযুক (রাহঃ) ..... আবুত্ তুফাইল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি ইব্ন আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম যে, আপনার কাওম! ধারণা করছে যে, রসূলুল্লাহ্ ﷺ বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ করতে গিয়ে রমল করেছেন এবং এটা সুন্নত। তিনি বললেন, তারা সত্যও বলেছে আবার
মিথ্যাও বলেছে। রসূলুল্লাহ্ ﷺ বায়তুল্লাহ শরীফে রমল করেছেন, কিন্তু এটা সুন্নত নয়। বরং রসূলুল্লাহ্ ﷺ মক্কায় এলেন এবং মুশরিকরা 'কু'আইকি'আন' পাহাড়ে অবস্থান করছিলো। তিনি সংবাদ পেয়েছিলেন যে, তারা বলছিলো তাঁর (রসূলুল্লাহ্ ﷺ) এবং তাঁর সাহাবীগণ (রোগের কারণে) দুর্বল হয়ে পড়েছেন। তিনি সাহাবীগণকে বললেন, রমল কর এবং তাদেরকে নিজেদের শক্তি প্রদর্শন কর। তাই রসূলুল্লাহ্ ﷺ হাজরে আসওয়াদ থেকে রুকনে ইয়ামানী পর্যন্ত রমল করতেন। যখন তাদের থেকে আড়াল হতেন তখন স্বাভাবিক ভাবে চলতেন।
প্রথমোক্ত মত পোষণকারীগণ বলেন : তোমরা লক্ষ্য করছ না যে, তিনি তাদেরকে প্রথম তিন চক্করে দুই রুকনের মাঝে স্বভাবিক ভাবে চলার নির্দেশ দিয়েছিলেন যেখান থেকে মুশরিকরা তাঁদেরকে দেখতে পাচ্ছিলো না। আর ওই চক্করগুলোর অবশিষ্ট অংশে রমল করে তাদের দেখাবার জন্য নির্দেশ দিয়েছিলেন। বস্তুত যখন তাদেরকে মুশরিকরা দেখার অবস্থায় রমল করার এবং না দেখার অবস্থায় তা পরিত্যাগ করার নির্দেশ দিয়েছেন তখন এ থেকে প্রমাণিত হলো যে, সেই সমস্ত মুশরিকদের কারণে; সুন্নত হওয়ার কারণে নয়।
তাঁরা বলেন, এর স্বপক্ষে যা প্রতীয়মান হয় তাহলো, তিনি যখন হজ্জ পালন করেন তখন এমনটি করেন নি।
এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীস পেশ করেছেনঃ

كتاب مناسك الحج
3827 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا حَجَّاجُ بْنُ نُضَيْرٍ قَالَ: ثنا فِطْرُ بْنُ خَلِيفَةَ , عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا زَعَمَ قَوْمُكَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَلَ بِالْبَيْتِ وَأَنَّهَا سُنَّةٌ قَالَ: صَدَقُوا وَكَذَبُوا , قَدْ رَمَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَيْتِ , وَلَيْسَتْ بِسُنَّةٍ , وَلَكِنْ قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ وَالْمُشْرِكُونَ عَلَى قُعَيْقِعَانَ , وَبَلَغَهُ أَنَّهُمْ يَقُولُونَ: إِنَّ بِهِ وَبِأَصْحَابِهِ هُزَالًا فَقَالَ لِأَصْحَابِهِ ارْمُلُوا , أَرُوهُمْ أَنَّ بِكُمْ قُوَّةً فَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمُلُ مِنَ الْحَجَرِ الْأَسْوَدِ إِلَى الرُّكْنِ الْيَمَانِيِّ , فَإِذَا تَوَارَى عَنْهُمْ , مَشَى " قَالُوا: فَلَا تَرَى أَنَّهُ أَمَرَهُمْ أَنْ يَمْشُوا فِي الْأَشْوَاطِ الثَّلَاثَةِ , فِيمَا بَيْنَ الرُّكْنَيْنِ حَيْثُ لَا يَرَاهُمُ الْمُشْرِكُونَ , وَأَمَرَهُمْ أَنْ يَرْمُلُوا فِيمَا بَقِيَ مِنْ هَذِهِ الْأَشْوَاطِ لِيُرُوهُمْ فَلَمَّا كَانَ قَدْ أَمَرَهُمْ بِالرَّمَلِ حَيْثُ يَرَوْنَهُمْ , وَبِتَرْكِهِ حَيْثُ لَا يَرَوْنَهُمْ , ثَبَتَ بِذَلِكَ أَنَّ الرَّمَلَ كَانَ مِنْ أَجْلِهِمْ , لَا مِنْ أَجْلِ أَنَّهُ سُنَّةٌ قَالُوا: وَمِمَّا دَلَّ عَلَى ذَلِكَ أَنَّهُ لَمْ يَفْعَلْ ذَلِكَ لَمَّا حَجَّ , وَذَكَرُوا فِي ذَلِكَ مَا