শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৮২৬
হজ্বের অধ্যায়
তাওয়াফে রমল করা
৩৮২৬। ইব্‌ন আবী দাউদ (রাহঃ) ..... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রসূলুল্লাহ্ ﷺ ও তাঁর সাহাবীগণ মক্কায় এলেন। তখন মুশরিকরা বলল, তোমাদের নিকট এরূপ এক সম্প্রদায় এসেছে যাদেরকে ইয়াসরিব (মদীনা)-এর জ্বর দুর্বল করে ফেলেছে। তাঁরা যখন এসে পড়েছেন, তখন মুশরিকরা হাজরে আসওয়াদের নিকটবর্তী (স্থানে) বসে পড়ল। তখন নবী ﷺ সাহাবীগণকে এই মর্মে নির্দেশ দিলেন যে, তিন চক্করে 'রমল' (হাত দুলিয়ে জোরে চলা) কর। আর দুই রুকনের মাঝে স্বাভাবিক ভাবে চল। ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন, তিনি তাদেরকে অবশিষ্ট চার চক্করে রমল করা থেকে অনুগ্রহ হিসাবে নিষেধ।
كتاب مناسك الحج
3826 - بِمَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ أَيُّوبَ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: " قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ وَأَصْحَابُهُ فَقَالَ الْمُشْرِكُونَ: إِنَّهُ يَقْدَمُ عَلَيْكُمْ قَوْمٌ قَدْ وَهَنَتْهُمْ حُمَّى يَثْرِبَ , فَلَمَّا قَدِمُوا قَعَدَ الْمُشْرِكُونَ مِمَّا يَلِي الْحَجَرَ فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهُ أَنْ يَرْمُلُوا الْأَشْوَاطَ الثَّلَاثَةَ , وَأَنْ يَمْشُوا مَا بَيْنَ الرُّكْنَيْنِ قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا وَلَمْ يَمْنَعْهُ أَنْ يَأْمُرَهُمْ بِأَنْ يَرْمُلُوا الْأَشْوَاطَ الْأَرْبَعَةَ إِلَّا إِبْقَاءً عَلَيْهِمْ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান