শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩৪৮৪
রোযার অধ্যায়
নফল সিয়াম আরম্ভ করে ভেঙ্গে ফেলা
৩৪৮৪। আলী ইব্ন শায়বা (রাহঃ) আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি তাঁর শিষ্যকে বলেছেন যে,তিনি একবার সিয়ামরত পালন করছিলেন। তারপর তিনি তাদের কাছে বের হযে এলেন অথচ তার মাথা থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়ছিল। তাঁরা বললেন, আপনি কি সিয়ামরত নন ? তিনি বললেন, হ্যাঁ। তবে আমার নিকট দিয়ে আমার দাসী অতিক্রম করছিল ,তাকে আমার কছে ভাল লেগেছে, সে ছিল সুন্দরী, আমী তার সঙ্গে সহবাস করেছি। সুতরাং আমি অন্য কোন দিন এর কাযা আদায় করব।
كتاب الصيام
3484 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ: ثنا شُعْبَةُ عَنْ أَيُّوبَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ أَخْبَرَ أَصْحَابَهُ أَنَّهُ صَائِمٌ ثُمَّ خَرَجَ عَلَيْهِمْ وَرَأْسُهُ يَقْطُرُ فَقَالُوا: أَوَلَمْ تَكُ صَائِمًا؟ قَالَ بَلَى وَلَكِنِّي مَرَّتْ جَارِيَةٌ لِي فَأَعْجَبَتْنِي فَأَصَبْتُهَا وَكَانَتْ حَسَنَةً هَمَمْتُ بِهَا وَأَنَا قَاضِيهَا يَوْمًا آخَرَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান