শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩৪৮৫
রোযার অধ্যায়
নফল সিয়াম আরম্ভ করে ভেঙ্গে ফেলা
৩৪৮৫। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ......... আনাস ইব্ন সীরীন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার আরাফার দিন সিয়াম পালন করছি। কিন্তু তা আমার উপর কষ্টকর হলে আমি তা ভঙ্গ করে ফেলি। তারপর আমি বিষয়টি আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ) কে জিজ্ঞাসা করি। তিনি বললেন, এর স্থলে অন্য কোনদিন কাযা করে নিবে।
كتاب الصيام
3485 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرْجِ , قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ , قَالَ: حَدَّثَنِي زِيَادُ بْنُ الْجَصَّاصِ , عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ , قَالَ: " صُمْتُ يَوْمَ عَرَفَةَ فَجَهَدَنِي الصَّوْمُ فَأَفْطَرْتُ فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ فَقَالَ: «يَوْمًا آخَرَ مَكَانَهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান