শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৭৩
নামাযের অধ্যায়
সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৭৩। আলী ইবন শায়বা (রাহঃ) …. মারওয়ান ইবনুল হাকাম থেকে বর্ণনা করেন যে, তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছেন যে, আপনি কি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে সালাতুল খাওফ পড়েছেন ? তিনি বললেন, হ্যাঁ। মারওয়ান বললেন, কখন ? আবু হুরায়রা (রাযিঃ) বললেন, নজদ যুদ্ধের বছর (আর তা এভাবে) রাসূলুল্লাহ্ (ﷺ) আসরের সালাতের জন্য দাঁড়ালেন তাঁর সাথে একদল দাঁড়ালো এবং অন্য দল শত্রুর মুকাবেলায় অবস্থান নিলো, তাদের পিঠ ছিল কিলার দিকে। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকবীর বললেন এবং তাঁর সাথে যারা রয়েছে এবং যারা শত্রুর মুকাবেলায় অবস্থানরত তারা সকলেই তাকবীর বললেন। তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) এক রুকূ করলেন এবং সেই দল যারা তাঁর পিছনে রয়েছে তাঁর সাথে রুকূ করলেন। এরপর তিনি সিজদা করলেন এবং সেই দল যারা তাঁর পিছনে রয়েছে তাঁর সাথে সিজদা করলেন। অপর দল শত্রুর মুকাবেলায় অবস্থান করছিলেন, তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) দাঁড়ালেন এবং সেই দলও দাঁড়ালো যারা তাঁর সাথে রয়েছেন এরপর তারা শত্রুর মুকাবেলায় চলে গেলেন। আর যে দল শত্রুর মুকাবেলায় অবস্থানরত ছিলো তারা চলে আসলেন। (তারা এসে) রুকূ করলেন এবং সিজদা করলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যথারীতি দাঁড়িয়ে থাকলেন। তারপর তারা দাঁড়ালেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দ্বিতীয় রুকূ করলেন, তারাও তাঁর সাথে রুকূ করলেন এরপর তিনি সিজদা করলেন তারাও তাঁর সাথে সিজদা করলেন। এরপর শত্রুর মুকাবেলায় অবস্থানরত অপর দল আসলেন এবং তারা রুকূ করলেন, সিজদা করলেন। আর রাসূলুল্লাহ্ (ﷺ) এবং তাঁর সাথে যারা রয়েছেন বসে রইলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) সালাম ফিরালেন, তারাও সকলে সালাম ফিরালেন। অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) -এর জন্য হলো দু'রাক'আত এবং প্রত্যেক দলের প্রতিজনের জন্য হলো দু'রাক'আত দু'রাক'আত করে।
كتاب الصلاة
1873 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ قَالَ: ثنا حَيْوَةُ وَابْنُ لَهِيعَةَ , قَالَا: أَخْبَرَنَا أَبُو الْأَسْوَدِ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَسَدِيُّ أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ يُحَدِّثُ عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ: أَنَّهُ سَأَلَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ هَلْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ؟ قَالَ: نَعَمْ , قَالَ مَرْوَانُ: مَتَى؟ قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَامَ غَزْوَةِ نَجْدٍ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَلَاةِ الْعَصْرِ وَقَامَتْ مَعَهُ طَائِفَةٌ , وَطَائِفَةٌ أُخْرَى مُقَابِلُو الْعَدُوِّ وَظُهُورُهُمْ إِلَى الْقِبْلَةِ فَكَبَّرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَبَّرُوا جَمِيعًا مَعَهُ وَالَّذِينَ مُقَابِلُو الْعَدُوِّ ثُمَّ رَكَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَةً وَاحِدَةً وَرَكَعَتْ مَعَهُ الطَّائِفَةُ الَّتِي تَلِيهِ ثُمَّ سَجَدَ وَسَجَدَتْ مَعَهُ الطَّائِفَةُ الَّتِي تَلِيهِ , وَالْآخَرُونَ قِيَامٌ مُقَابِلُو الْعَدُوِّ , ثُمَّ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَامَتِ الطَّائِفَةُ الَّتِي مَعَهُ فَذَهَبُوا إِلَى الْعَدُوِّ فَقَابَلُوهُمْ , وَأَقْبَلَتِ الطَّائِفَةُ الَّتِي كَانَتْ مُقَابِلِي الْعَدُوِّ فَرَكَعُوا وَسَجَدُوا , وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ كَمَا هُوَ , ثُمَّ قَامُوا فَرَكَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَةً أُخْرَى فَرَكَعُوا مَعَهُ , ثُمَّ سَجَدَ وَسَجَدُوا مَعَهُ , ثُمَّ أَقْبَلَتِ الطَّائِفَةُ الْأُخْرَى الَّتِي كَانَتْ مُقَابِلِي الْعَدُوِّ فَرَكَعُوا وَسَجَدُوا , وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ وَمَنْ مَعَهُ , فَسَلَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَلَّمُوا مَعَهُ جَمِيعًا , فَكَانَتْ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَانِ , وَلِكُلِّ رَجُلٍ مِنَ الطَّائِفَتَيْنِ رَكْعَتَانِ رَكْعَتَانِ "