শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৭৪
নামাযের অধ্যায়
সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৭৪। ইবন আবী দাউদ (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) সালাতুল খাওফ পড়েছেন। তিনি লোকদেরকে দু'ভাগে বিভক্ত করলেন। এক দল রাসূলুল্লাহ্ (ﷺ) -এর পিছনে সালাত আদায় করলেন। অপর দল শত্রুর মুকাবেলায় অবস্থানরত রইলেন। যারা তাঁর পিছনে রইলেন, তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) এক রাক'আত পড়লেন এবং তাদেরকে নিয়ে তিনি দু'সিজদা দিলেন। তারপর তিনি দাঁড়ালেন এবং তাঁরাও দাঁড়ালেন। তারা যখন সোজা হয়ে দাঁড়ালেন তখন যারা তাঁর পিছনে ছিলেন পশ্চাৎগামী হয়ে ফিরে গেলেন এবং শত্রুর মুকাবেলায় যারা অবস্থানরত ছিলেন তাদের পিছনে গিয়ে তারা অবস্থান নিলেন। আর অপর দল এসে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছনে দাঁড়ালেন এবং নিজেদের জন্য তারা এক রাক'আত পড়ে নিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) দাঁড়িয়ে রইলেন। তারপর তারা দাঁড়ালেন এবং রাসূলুল্লাহ্ (ﷺ) তাদেরকে নিয়ে দ্বিতীয় রাক'আত পড়লেন। সুতরাং তাদের এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দু'রাক'আত হয়ে যায়। যারা শত্রুর মুকাবেলায় অবস্থানরত ছিলো তারা এসে নিজেরা এক রাক'আত এবং দু'সিজদা করে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর পিছনে বসে গেলেন; আর তিনি তাদের সকলকে নিয়ে সালাম ফিরালেন। বস্তুত ইমাম রাসূলুল্লাহ্ (ﷺ) প্রথম দলকে, যারা তাঁর সাথে এক রাক'আত পড়েছেন, শত্রুর মুকাবেলায় স্থানান্তরিত করেছেন বলে এ হাদীসে ব্যক্ত হয়েছে। এটি এ হাদীস ব্যতীত অন্য কোন হাদীসে ব্যক্ত হয়নি। আর আল্লাহ্ তা'আলার কিতাবে (কুরআন শরীফে) এর বিপরীত নিয়মের প্রতি ইঙ্গিত রয়েছে। যেহেতু আল্লাহ্ তা'আলা বলেছেনঃ
فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ
অর্থঃ তাদের একদল তোমার সাথে যেন দাঁড়ায় এবং তারা যেন সশস্ত্র থাকে। তাদের সিজদা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে, আর অপর এক দল যারা সালাতে শরীক হয়নি তারা তোমার সাথে যেন সালাতে শরীক হয়। (৪ঃ ১০২)
এ আয়াতে এরূপ দু'টি বাক্য রয়েছে যা উক্ত হাদীসের বিষয়বস্তুকে খণ্ডন করে। দু'টির একটিই হচ্ছে- আল্লাহ্ তা'আলার উক্তিঃ “যারা সালাতে শরীক হয়নি তারা তোমার সাথে যেন সালাতে শরীক হয়"। এতে বুঝা যাচ্ছে যে, তাদের সালাতে শরীক হওয়াটা তখন হবে যখন তারা আসবে, আসার পূর্বে নয়। আল্লাহ্ তা'আলার উক্তিঃ “তাদের একদল তোমার সাথে যেন দাঁড়ায়।” তারপর আল্লাহ্ তা'আলা বলেছেনঃ “আর অপর এক দল যারা সালাতে শরীক হয়নি তারা তোমার সাথে যেন সালাতে শরীক হয়।" উভয় আয়াতকে উভয় দলের জন্য উল্লেখ করেছেন যে তারা ইমামের নিকট আসবে। আর এটি অবশ্যই রাসূলুল্লাহ্ (ﷺ) -এর মুতাওয়াতির হাদীসসমূহের তথা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর আমলের সাথে সামঞ্জস্যপূর্ণ যা আমরা পূর্বে উল্লেখ করে এসেছি। বস্তুত এ হাদীস অপেক্ষা সেগুলোই উত্তম বিবেচিত হবে। সালাতুল খাওফ সম্পর্কে অপর এক দল আলিম নিম্নোক্ত হাদীসের মর্মকে গ্রহণ করেছেনঃ

كتاب الصلاة
1874 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: ثنا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ فَصَدَعَ النَّاسَ صَدْعَيْنِ، فَصَلَّتْ طَائِفَةٌ خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَطَائِفَةٌ تُجَاهَ الْعَدُوِّ , فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْ خَلْفَهُ رَكْعَةً وَسَجَدَ بِهِمْ سَجْدَتَيْنِ , ثُمَّ قَامَ وَقَامُوا مَعَهُ فَلَمَّا اسْتَوَوْا قِيَامًا , رَجَعَ الَّذِينَ خَلْفَهُ وَرَاءَهُمُ الْقَهْقَرَى فَقَامُوا وَرَاءَ الَّذِينَ بِإِزَاءِ الْعَدُوِّ. وَجَاءَ الْآخَرُونَ فَقَامُوا خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّوْا لِأَنْفُسِهِمْ رَكْعَةً , وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ , ثُمَّ قَامُوا فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِمْ أُخْرَى فَكَانَتْ لَهُمْ وَلِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَانِ. [ص:315] وَجَاءَ الَّذِينَ بِإِزَاءِ الْعَدُوِّ فَصَلَّوْا لِأَنْفُسِهِمْ رَكْعَةً وَسَجْدَتَيْنِ , ثُمَّ جَلَسُوا خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ بِهِمْ جَمِيعًا» فَفِي هَذَا الْحَدِيثِ تَحَوُّلُ الْإِمَامِ إِلَى الْعَدُوِّ , وَبِالطَّائِفَةِ الَّتِي صَلَّتْ مَعَهُ الرَّكْعَةَ , وَلَيْسَ ذَلِكَ فِي شَيْءٍ مِنَ الْآثَارِ غَيْرَ هَذَا الْحَدِيثِ. وَفِي كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ مَا يَدُلُّ عَلَى دَفْعِ ذَلِكَ ; لِأَنَّ اللهَ عَزَّ وَجَلَّ قَالَ: {فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ} [النساء: 102] فَفِي هَذِهِ الْآيَةِ مَعْنَيَانِ مُوجِبَانِ لِدَفْعِ هَذَا الْحَدِيثِ , أَحَدُهُمَا: قَوْلُهُ {لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ} [النساء: 102] فَهَذَا يَدُلُّ عَلَى أَنَّ دُخُولَهُمْ فِي الصَّلَاةِ إِنَّمَا هُوَ فِي حِينِ مَجِيئِهِمْ لَا قَبْلَ ذَلِكَ , وَقَوْلُهُ {فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ} [النساء: 102] ثُمَّ قَالَ: {وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ} [النساء: 102] فَذَكَرَ الْإِتْيَانَ لِلطَّائِفَتَيْنِ إِلَىالْإِمَامِ. وَقَدْ وَافَقَ ذَلِكَ مِنْ فِعْلِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْآثَارُ الْمُتَوَاتِرَةُ الَّتِي بَدَأْنَا بِذِكْرِهَا , فَهِيَ أَوْلَى مِنْ هَذَا الْحَدِيثِ
وَذَهَبَ آخَرُونَ فِي صَلَاةِ الْخَوْفِ إِلَى
وَذَهَبَ آخَرُونَ فِي صَلَاةِ الْخَوْفِ إِلَى