শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৪৭
আন্তর্জাতিক নং: ১৮৫০
নামাযের অধ্যায়
৩৬. সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৪৭-১৮৫০। ইবন আবী ইমরান (রাহঃ), ইবন মারযূক (রাহঃ), আব্দুল আযীয ইবন মুআ'বিয়া (রাহঃ) ও সালিহ ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আল্লাহ তা'আলা তোমাদের নবী (ﷺ) এর জবানীতে বাড়িতে অবস্থানকালে চার রাক'আত, সফরে দু'রাক'আত এবং ভীতিকালে এক রাক'আত (সালাত) ফরয করেছেন।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এ হাদীস গ্রহণ করেছেন এবং তাঁরা এ হাদীসটিকে মূল হিসাবে সাব্যস্ত করে সালাতুল খাওফ (ভয়ের সালাত)-কে এক রাক'আত নির্ধারণ করেছেন।
বস্তুত এ বিষয়ে তাদের বিরুদ্ধে দলীল হচ্ছেঃ আল্লাহ্ তা'আলা বলেছেনঃ

وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ

অর্থঃ এবং তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে ও তাদের সংগে সালাত কায়েম করবে তখন তাদের এক দল তোমার সাথে যেন দাঁড়ায় এবং তারা যেন সশস্ত্র থাকে। তাদের সিজদা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে, আর অপর একদল যারা সালাতে শরীক হয়নি তারা তোমার সাথে যেন সালাতে শরীক হয়। (৪ঃ ১০২)
বস্তুত আল্লাহ্ তা'আলা সালাতুল খাওফ কে নিজ কিতাবে (কুরআন) সুস্পষ্টরূপে বর্ণনা করেছেন। অনুরূপভাবে ইমামের সাথে প্রথম রাক'আত পূর্ণ হওয়ার পর অবশিষ্ট দলের (তায়িফার) সালাতকে ফরয করেছেন।
অতএব এর দ্বারা প্রমাণিত হলো যে, ইমাম ভীতির অবস্থায় সালাতুল খাওফ দু'রাকআত আদায় করবেন এটি উল্লিখিত হাদীসের পরিপন্থী। আর এরূপ হাদীস দ্বারা দলীল পেশ করা আদৌ জায়িয (বৈধ) নয় যা কুরআন শরীফের দ্ব্যর্থহীন বর্ণনার (★★) পরিপন্থী।
তারপর ইবন আব্বাস (রাযিঃ) বর্ণিত উক্ত হাদীস তাঁরই সূত্রে বর্ণিত অন্য হাদীসের বিরোধী । যেমনঃ
كتاب الصلاة
بَابُ صَلَاةِ الْخَوْفِ , كَيْفَ هِيَ؟
1847 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ , قَالَ: ثنا عَاصِمُ بْنُ عَلِيٍّ , وَخَلَفُ بْنُ هِشَامٍ , قَالَا: ثنا أَبُو عَوَانَةَ ح

1848 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ الضَّرِيرُ ح

1849 - وَحَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُعَاوِيَةَ قَالَ: ثنا يَحْيَى بْنُ حَمَّادٍ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ.

1850 - وَحَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ , عَنْ مُجَاهِدٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «فَرَضَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعًا فِي الْحَضَرِ , وَرَكْعَتَيْنِ فِي السَّفَرِ , وَرَكْعَةً فِي الْخَوْفِ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا الْحَدِيثِ فَقَلَّدُوهُ , وَجَعَلُوهُ أَصْلًا فَجَعَلُوا صَلَاةَ الْخَوْفِ رَكْعَةً. فَكَانَ مِنَ الْحُجَّةِ عَلَيْهِمْ فِي ذَلِكَ أَنَّ اللهَ عَزَّ وَجَلَّ قَالَ: {وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ} [النساء: 102] فَفَرَضَ اللهُ عَزَّ وَجَلَّ صَلَاةَ الْخَوْفِ , وَنَصُّ فَرْضِهَا فِي كِتَابِهِ هَكَذَا. وَجَعَلَ صَلَاةَ الطَّائِفَةِ بَعْدَ تَمَامِ الرَّكْعَةِ الْأُولَى مَعَ الْإِمَامِ. فَثَبَتَ بِهَذَا أَنَّ الْإِمَامَ يُصَلِّيهَا فِي حَالِ الْخَوْفِ رَكْعَتَيْنِ , وَهَذَا خِلَافُ هَذَا الْحَدِيثِ , وَلَا يَجُوزُ أَنْ يُؤْخَذَ بِحَدِيثٍ يَدْفَعُهُ نَصُّ الْكِتَابِ. ثُمَّ قَدْ عَارَضَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا غَيْرُهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)