আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫০. বদনজর সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৭৫৮
বদনজর সংক্রান্ত অধ্যায়
৫. রোগীয় চিকিৎসা সম্বন্ধে
রেওয়ায়ত ১৪. নাফি’ (রাহঃ)-এর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) লকওয়া-এর জন্য লোহা পোড়াইয়া দাগ লাগাইয়াছিলেন এবং বিচ্ছুর (দংশনের) জন্য ঝাড়ফুঁক করিয়াছিলেন।*
كتاب العين
بَاب تَعَالُجِ الْمَرِيضِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ اكْتَوَى مِنْ اللَّقْوَةِ وَرُقِيَ مِنْ الْعَقْرَبِ
হাদীসের তাখরীজ (সূত্র):
*হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) লকওয়া রোগে দাগ লাগাইয়াছিলেন। লকওয়া এক ধরনের জটিল রোগ, যাহা সাধারণত মুখমণ্ডল আক্রমণ করে। ফলে মুখমণ্ডল বাঁকা হইয়া যায়। সাধারণত ইহা প্যারালাইসিস রোগের মতো হয়, বরং প্যারালাইসিসের সঙ্গে এই রোগও আক্রমণ করে। তখন রোগ ভয়ঙ্কর রূপ ধারণ করে।
বর্ণনাকারী: