মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৪০
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৪০। হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) হইতে বর্ণিত, যখন তাঁহার মৃত্যুর সময় নিকটবর্তী হইয়া আসিল, তখন তিনি (উপস্থিত লোকদিগকে লক্ষ্য করিয়া) বলিলেন, এই চারজনের নিকট হইতে (কোরআন, সুন্নাহ অথবা হালাল-হারাম সম্পর্কীয়) এলম হাসিল কর। তাঁহারা হইলেন, ওয়ায়মের— যাঁহার কুনিয়ত আবুদ্দারদা, সালমান (ফারেসী), ইবনে মাসউদ ও আব্দুল্লাহ্ ইবনে সালাম। এই আব্দুল্লাহ্ ইবনে সালাম প্রথমে ছিলেন ইহুদী, পরে তিনি ইসলাম গ্রহণ করিয়াছেন। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি আব্দুল্লাহ্ ইবনে সালাম সম্পর্কে বলিয়াছেন; তিনি জান্নাতে দশজনের দশম ব্যক্তি। — তিরমিযী
كتاب المناقب
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ لَمَّا حَضَرَهُ الْمَوْتُ قَالَ: الْتَمِسُوا الْعِلْمَ عِنْدَ أَرْبَعَةٍ: عِنْدَ عُوَيْمِرٍ أَبِي الدَّرْدَاءِ وَعِنْدَ سَلْمَانَ وَعِنْدَ ابْنِ مَسْعُودٍ وَعِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ الَّذِي كَانَ يَهُودِيّا فَأسلم فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ عَاشِرُ عَشَرَةٍ فِي الْجَنَّةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

তিনি “আশারায়ে মুবাশশারা” তথা দুনিয়াতেই বেহেশতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন নহেন; বরং ইহুদীদের মধ্য হইতে যেই বিশেষ দশজন ইসলাম গ্রহণ করিয়াছেন, ইবনে সালাম তাঁহাদের দশম ব্যক্তি। অথবা তাঁহার সাথে যেই দশজনের একটি দল জান্নাতে প্রবেশ করিবেন, তিনি তাঁহাদের দশম ব্যক্তি। মোটকথা, তিনি জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারীদের একজন। আবদুল্লাহ্ ইবনে সালাম ইসলাম গ্রহণের পূর্বে ছিলেন বনী ইসরাঈলের ওলামা সম্প্রদায়ের অন্যতম। পর পর দুইজন নবীর উপর ঈমান আনিয়াছেন বিধায় তিনি দ্বিগুণ সওয়াবের অধিকারী হইবেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান