মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৪১
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৪১। হযরত হোযায়ফা (রাঃ) বলেন, সাহাবায়ে কেরামগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি যদি (আপনার জীবদ্দশায়) একজন খলীফা নিযুক্ত করিতেন। তিনি বলিলেনঃ আমি যদি কাহাকেও তোমাদের উপর খলীফা নিযুক্ত করি আর তোমরা তাহার বিরোধিতা কর, তাহা হইলে তোমরা শাস্তি ভোগ করিবে। (তবে আমার এই কথাটি স্মরণে রাখ!) হোযায়ফা তোমাদিগকে যাহা বলে, তাহা সত্য মনে করিও এবং আব্দুল্লাহ্ ইবনে মাসউদ) যাহাকিছু তোমাদিগকে পড়ায়, তোমরা তাহা পড়। —তিরমিযী
كتاب المناقب
وَعَنْ حُذَيْفَةَ قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ لَوِ اسْتَخْلَفْتَ؟ قَالَ: «إِنِ اسْتَخْلَفْتُ عَلَيْكُمْ فَعَصَيْتُمُوهُ عُذِّبْتُمْ وَلَكِنْ مَا حَدَّثَكُمْ حُذَيْفَةُ فَصَدِّقُوهُ وَمَا أقرأكم عبد الله فاقرؤوه» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, আমার পক্ষ হইতে খলীফা নিযুক্ত করার চিন্তা করিও না। কেননা, উহা না করার মধ্যে বিবিধ মসলেহাত রহিয়াছে। তবে কোরআন, সুন্নাহ্ ও দ্বীনের ব্যাপারে জ্ঞানার্জন এবং ফেতনা হইতে বাঁচিয়া থাকার উপায়-উপকরণ অন্বেষণ করাকেই গুরুত্ব দেওয়া তোমাদের উচিত। অতএব, ঐ দুই ব্যক্তির কাছে এই বিষয়গুলির দিকনির্দেশনা পাইবে ।