মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৩৯
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৩৯। হযরত আবু যর [গেফারী (রাঃ)] বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আবু যর অপেক্ষা সত্যভাষী ও ওয়াদা পূরণকারী নীল আকাশ কাহারও উপর ছায়া দান করে নাই এবং এই ধুলা-বালির যমীন তাহার পৃষ্ঠে বহন করে নাই। দুনিয়াত্যাগী দরবেশীতে তিনি হইলেন হযরত ঈসা ইবনে মারইয়ামের সদৃশ। – তিরমিযী
كتاب المناقب
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَظَلَّتِ الْخَضْرَاءُ وَلَا أَقَلَّتِ الْغَبْرَاءُ مِنْ ذِي لَهْجَةٍ أَصْدَقَ وَلَا أَوْفَى مِنْ أَبِي ذَرٍّ شِبْهِ عِيسَى بن مَرْيَم» يَعْنِي فِي الزّهْد. فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ كَالْحَاسِدِ: يَا رَسُولَ الله أفتعرف ذَلِك لَهُ؟ قَالَ: «نعم فَاعْرِفُوهُ لَهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: حَدِيث حسن غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবু যর গেফারীর প্রকৃত নাম “জুনদুব” এবং পিতার নাম ছিল “জুনাদাহ্ ।” প্রবৃত্তি ছিল তাঁহার নিয়ন্ত্রণে, দুনিয়া-বিমুখতা, আরাম-আয়েশ পরিহার করা, স্পষ্টভাষী হওয়া প্রভৃতি ছিল তাঁহার মজ্জাগত স্বভাব। এক কথায় বিরাগ জীবন ছিল তাঁহার চরিত্র-বৈশিষ্ট্য। হযরত ঈসা (আঃ)-এর স্বভাব-চরিত্রও ছিল অনুরূপ সহজ-সরল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান