মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৩৮
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৩৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, আমিঃ রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, আবু যর (গেফারী) অপেক্ষা সত্যবাদী আর কাহাকেও নীল আকাশ ছায়া দান করে নাই এবং ধুলা-ধূসর যমীনও তাহার পৃষ্ঠে বহন করে নাই। —তিরমিযী
كتاب المناقب
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٌو قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا أَظَلَّتِ الْخَضْرَاءُ وَلَا أَقَلَّتِ الْغَبْرَاءُ أَصْدَقَ مِنْ أبي ذَر» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবু যর গেফারী অতি স্পষ্টভাষী ছিলেন। তিনি স্থান-কাল-পাত্রের উপযোগিতা ও অনুপযোগিতার ধার ধারিতেন না। যাহা প্রকৃত ব্যাপার, তাহা কাজে-কর্মে, কথায় নির্দ্বিধায় প্রকাশ করিতেন। তাহার এই বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতেই তাঁহাকে সর্বাধিক সত্যবাদী বলিয়া উল্লেখ করা হইয়াছে।