মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৩৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৩৭। হযরত আনাস (রাঃ) বলেন, যখন হযরত সা'দ ইবনে মুআযের জানাযা উঠান হইল, তখন মুনাফেকরা তিরস্কারের ভঙ্গিতে উক্তি করিল, কতই হাল্কা তাহার লাশ। (অর্থাৎ, তাঁহার আমল যদি ভারী হইত, তাহা হইলে লাশও ওজনী এবং ভারী হইত।) বনু কুরায়যার ব্যাপারে তাহার ফয়সালার প্রেক্ষিতেই তাহারা এই তিরস্কারমূলক উক্তিটি করিয়াছিল। অতঃপর নবী (ﷺ)-এর কাছে এই কথাটি পৌঁছিলে তিনি বলিলেনঃ প্রকৃত ব্যাপার হইল, ফিরিশতাগণ তাহার লাশ বহন করিতেছিলেন। —তিরমিযী
كتاب المناقب
وَعَنْ أَنَسٍ قَالَ: لَمَّا حُمِلَتْ جِنَازَةُ سَعْدِ بْنِ مُعَاذٍ قَالَ الْمُنَافِقُونَ: مَا أَخَفَّ جِنَازَتَهُ وَذَلِكَ لِحُكْمِهِ فِي بَنِي قُرَيْظَةَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ الْمَلَائِكَة كَانَت تحمله» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
ঘটনার বিবরণ হইল—খন্দক যুদ্ধে বনু কুরায়যা বিশ্বাসঘাতকতা করিবার পর তাহাদিগকে মুসলমানরা অবরোধ করিয়া রাখিয়াছিল। অবশেষে তাহারা তাহাদের মিত্র বংশের সরদার হযরত সা'দ ইবনে মুআযের ফয়সালার উপর আত্মসমর্পণ করে। হযরত সা'দ তাহাদের বয়স্কদিগকে হত্যা এবং ছোট শিশুদিগকে দাসে এবং নারীদিগকে দাসীতে পরিণত করিবার ফয়সালা দিলেন। তখন নবী (ﷺ) বলিলেন, তুমি আল্লাহর মর্জি মোতাবেক বিচার করিয়াছ। কিন্তু মুনাফেকরা তাঁহার এই ফয়সালাকে মনে-প্রাণে মানিয়া নিতে পারে নাই; বরং ইহাকে অন্যায় ও যুগ্ম বলিয়া আখ্যায়িত করিয়াছে। আলোচ্য হাদীসটিতে সেই দিকে ইংগিত করা হইয়াছে।