মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৬৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক ও উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৬৩। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) হুজরা শরীফ হইতে বাহির হইয়া এমন অবস্থায় মসজিদে প্রবেশ করিলেন যে, হযরত আবু বকর এবং ওমর (রাঃ)- তাঁহারা দুইজনের একজন তাঁহার ডানে এবং অপরজন তাঁহার বামে ছিলেন। আর তিনি তাহাদের উভয়ের হাত ধরিয়া রাখিয়াছিলেন। অতঃপর তিনি বলিলেনঃ কিয়ামতের দিন আমরা এই অবস্থায় উত্থিত হইব। — তিরমিযী, আর তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
كتاب المناقب
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ ذَاتَ يَوْمٍ وَدَخَلَ الْمَسْجِدَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ أَحَدُهُمَا عَنْ يَمِينِهِ وَالْآخَرُ عَنْ شِمَالِهِ وَهُوَ آخِذٌ بِأَيْدِيهِمَا. فَقَالَ: «هَكَذَا نُبْعَثُ يَوْمِ الْقِيَامَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম অত্যন্ত স্পষ্ট যে, হুযুর (ﷺ) লোকদেরকে বলে দিয়েছেন যে, তোমরা যেভাবে এ মুহূর্তে দেখছ যে, এ দু'জন (আবূ বকর ও ওমর) আমার সাথে রয়েছে এবং আমি তাঁদের হাত ধরে আছি, কিয়ামতের দিন আমরা তিনজনই এক সাথে থাকব এবং এক সাথে উঠব। নিঃসন্দেহে এটা এ দু'জনের বিশেষ মর্যাদা, এতে অন্য কেউ শরীক হবে না। হুযুর (ﷺ) নিজের অন্য সাহাবীদেরকে তাঁদের এ বিশেষ মর্যাদা সম্পর্কে অবহিত করাও জরুরী মনে করলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)