মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৯৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৯৩। আ’তা খোরাসানী (রাযিয়াল্লাহু আনহু) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা পরস্পর মুসাফাহা কর, ইহাতে অন্তরের হিংসা-বিদ্বেষ দূরীভূত হইয়া যাইবে। আর পরস্পরের মধ্যে হাদিয়া আদান-প্রদান কর, ইহাতে ভালবাসা বৃদ্ধি পাইবে এবং বৈরিতা বিদূরিত হইবে। —মালেক। ইমাম মালেক হাদীসটি মুরসাল হিসাবে রেওয়ায়ত করিয়াছেন।
كتاب الآداب
وَعَنْ عَطَاءٍ

الْخُرَاسَانِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَصَافَحُوا يَذْهَبِ الْغِلُّ وَتَهَادَوْا تَحَابُّوا وَتَذْهَبِ الشَّحْنَاءُ» رَوَاهُ مَالِكٌ مُرْسَلًا

হাদীসের ব্যাখ্যা:

এখানেও একথাটি স্মরণ করে নেওয়া চাই যে, প্রত্যেকটি আমল ও কাজের প্রভাব ও বরকত এ শর্তের সাথে যুক্ত যে, এটি প্রাণবন্ত হতে হবে। যে বীজে প্রাণ নেই তা থেকে চারা গজায় না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান