মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৭৫
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৭৫। হযরত আশআস ইবনে কায়স (রাঃ) বলেন, আমার ও এক ইহুদীর যৌথ মালিকানায় একখানা ভূমি ছিল। (এক সময় সে আমার অংশ আমাকে দিতে অস্বীকার করিল। এই ব্যাপারে আমি নবী (ﷺ)-এর নিকট গিয়া নালিশ করিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কোন সাক্ষ্য-প্রমাণ আছে কি? আমি বলিলাম, না। তখন তিনি ইহুদীকে বলিলেনঃ তুমি শপথ কর। তখন আমি বলিলাম, হে আল্লাহর রাসূল ! (সে তো বেঈমান,) সে তো এখনই শপথ করিয়া ফেলিবে এবং আমার সম্পদটি লইয়া যাইবে। ঠিক এই ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ্ তা'আলা নাযিল করিলেনঃ إِنَّ الَّذِينَ يشترونَ بعهدِ اللَّهِ وأَيمانِهِم ثمنا قَلِيلا অর্থ “যাহারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি ও তাঁহার নামে করা শপথ নগণ্য মূল্যে (অর্থাৎ, পার্থিব স্বার্থের বিনিময়ে) বিক্রয় করে”, আয়াতের শেষ পর্যন্ত। – আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الإمارة والقضاء
وَعَن الأشعثِ بنِ قيسٍ قَالَ: كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أرضٌ فحَجَدني فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَكَ بَيِّنَةٌ؟» قُلْتُ: لَا قَالَ لِلْيَهُودِيِّ: «احْلِفْ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِذَنْ يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: (إِنَّ الَّذِينَ يشترونَ بعهدِ اللَّهِ وأَيمانِهِم ثمنا قَلِيلا)

الْآيَة. رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, যদি কোন বিচারে বাদী মুসলিম ও বিবাদী অমুসলিম হয় তবু আইন মুতাবিক কাজ করতে হবে। দাবিদারের নিকট সাক্ষীপ্রমাণ না থাকার অবস্থায় যদি অমুসলিম বিবাদী শপথের সাথে অস্বীকারমূলক বক্তব্য দেয় তবে তা গ্রহণ করা হবে। আর বাস্তবে যদি সে অসাধু ও মিথ্যা শপথ করে তবে আখিরাতে তার ভীষণ শাস্তি হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান