মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৮৫
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মহা পরাক্রমশালী আল্লাহ্ (কিয়ামতের দিন) এমন ব্যক্তির দিকে (রহমতের) দৃষ্টি করিবেন না, যে লোক কোন পুরুষের কিংবা নারীর গুহ্যদ্বারে সঙ্গম করিল। —তিরমিযী এবং তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান ও গরীব।
كتاب الحدود
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى رَجُلٍ أَتَى رَجُلًا أَوِ امْرَأَةً فِي دُبُرِهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
পশু, যে জ্ঞান-বুদ্ধি ও বিবেচনা শক্তি রহিত সেও প্রাকৃতিক নিয়মের বিপরীত পন্থায় কামভাব চরিতার্থ করে না। সুতরাং যে মানুষ এরূপ করে সে পশুর চেয়েও অধম এবং কুরআনের আয়াত: ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ "এরপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি" (৯৫:৫) এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কিয়ামতের দিনই বুঝা যাবে- আল্লাহ তা'আলার কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হওয়া কত বড় দুর্ভাগ্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)