মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১২৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১২৫। হযরত হাসান বসরী মুরসালরূপে বর্ণনা করেন যে, (সাহাবীদের নিকট হইতে) আমার নিকট বিশ্বস্ত সূত্রে পৌঁছিয়াছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ লা'নত করেন (ইচ্ছাকৃত) দৃষ্টিকারী এবং যে (ইচ্ছাকৃতভাবে) দৃষ্টিতে পতিত হয় তাহার প্রতি। —বায়হাকী শোআবুল ঈমানে
كتاب النكاح
وَعَنِ الْحَسَنِ مُرْسَلًا قَالَ: بَلَغَنِي أَنَّ رَسُولَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللَّهُ النَّاظِرَ وَالْمَنْظُورَ إِلَيْهِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, যে ব্যক্তি কোন গায়রে মাহরাম মহিলাকে অথবা কারো সতর দেখে, (যা দেখা হারাম) তার উপর আল্লাহর পক্ষ থেকে লা'নত ও অভিশাপ হয়। অর্থাৎ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকার ফায়সালা হয়। অনুরূপভাবে ঐ ব্যক্তিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে, যে ইচ্ছাকৃতভাবে দর্শককে দেখার সুযোগ দেয় এবং নিজেকে দেখায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান