মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১২৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১২৪। হযরত আবু উমামা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যে কোন মুসলমানের কোন স্ত্রীলোকের সৌন্দর্যের প্রতি হঠাৎ প্রথম দৃষ্টি পড়িয়া যায়, অতঃপর সে আপন চক্ষু নীচু করে, আল্লাহ্ তাহার জন্য এক এবাদতের সুযোগ সৃষ্টি করেন যাহাতে সে উহার স্বাদ পায়। – আহমদ
كتاب النكاح
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ مُسْلِمٍ يَنْظُرُ إِلَى مَحَاسِنِ امْرَأَةٍ أَوَّلَ مَرَّةٍ ثُمَّ يَغُضُّ بَصَرَهُ إِلَّا أَحْدَثَ اللَّهُ لَهُ عِبَادَةً يَجِدُ حلاوتها» . رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, একটি অবৈধ নফসানী খাহেশ বিসর্জন দেওয়ার বিনিময়ে আল্লাহ্ তা'আলা আখেরাতের সীমাহীন প্রতিদান ও সওয়াবের পূর্বে নিজের এ মু'মিন বান্দাকে ইবাদতের মিষ্ট স্বাদের ন্যায় শ্রেষ্ঠ রূহানী স্বাদ এ দুনিয়াতেই দান করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)