মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৭৬
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৬। তাবেয়ী আমর ইবনে দীনার বলেন, আমি তাবেয়ী তাউসকে বলিলাম, আপনি যদি বর্গা দেওয়া ছাড়িয়া দিতেন। কেননা, ওলামারা মনে করেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা নিষেধ করিয়াছেন। তিনি বলিলেন, আমর! আমি কৃষকদের দান করি এবং সাহায্যও করি। আমাদের ওলামাদের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি অর্থাৎ, হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা নিষেধ করেন নাই। অবশ্য তিনি এ কথা বলিয়াছেন, তোমাদের কাহারও পক্ষে আপন ভাইকে বিনা বিনিময়ে ধাররূপে জমি দেওয়া উহার উপর নির্দিষ্ট কর গ্রহণ করা অপেক্ষা উত্তম। -মোত্তাঃ
كتاب البيوع
وَعَن عَمْرو قَالَ: قلت لطاووس: لَوْ تُرِكَتِ الْمُخَابَرَةُ فَإِنَّهُمْ يَزْعُمُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهُ قَالَ: أَيْ عَمْرٌو إِنِّي أُعْطِيهِمْ وَأُعِينُهُمْ وَإِنَّ أَعْلَمَهُمْ أَخْبَرَنِي يَعْنِي ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ ينْه عَنهُ وَلَكِن قَالَ: «أَلا يَمْنَحْ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهِ خَرْجًا مَعْلُومًا»
হাদীসের ব্যাখ্যা:
আমর ইবনে দীনারের এই বর্ণনায় জানা গেল যে, সাহাবা ও তাবিঈদের কালে কোন কোন লোকের ধারণা ছিল নিজের জমি জমাবন্দী দেওয়া সঠিক নয়। কিন্তু হযরত আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রা)-এর প্রসিদ্ধ শিষ্য সান্নিধ্য প্রাপ্ত তাউস (তাবিঈ) (র) হযরত ইবনে আব্বাস (রা)-এর ব্যাখ্যা উদ্ধৃত করেন যে, রাসূলুল্লাহ ﷺ এটা অবৈধ সাব্যস্ত করেননি, বরং চারিত্রিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে বলেন, কোন ভাইকে নির্ধারিত টাকায় জমি দেওয়ার চাইতে কোন বিনিময় ছাড়া কৃষি কাজের জন্য জমি দেওয়া উত্তম। তাউস হযরত ইবনে আব্বাসের এই ব্যাখ্যা ফতওয়ার আলোকে নিজের জমি জমাবন্দী দিতেন। আর সেই কৃষকদের কৃষি খরচানী ইত্যাদি বাবত অতিরিক্ত সাহায্য করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)