মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৩২
- হজ্জ্বের অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৩২। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন: ইবরাহীম (আঃ) মক্কাকে সম্মানিত করিয়া উহাকে হারাম করিয়াছেন, আর আমি মদীনাকে—উহার দুই প্রান্তের মধ্যবর্তী স্থলকে সম্মানিত করিলাম যথাযোগ্য সম্মানে—উহাতে রক্তপাত করা চলিবে না, যুদ্ধের জন্য অস্ত্র গ্রহণ করা যাইবে না এবং পশুর খাদ্যের জন্য ব্যতীত উহাতে কোন গাছের পাতা ঝাড়া যাইবে না। —মুসলিম
كتاب المناسك
وَعَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ فَجَعَلَهَا حَرَامًا وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ حَرَامًا مَا بَيْنَ مَأْزِمَيْهَا أَنْ لَا يُهْرَاقَ فِيهَا دَمٌ وَلَا يُحْمَلَ فِيهَا سلاحٌ لقتالٍ وَلَا تُخبَطَ فِيهَا شجرةٌ إِلَّا لعلف» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, মদীনা তাইয়েবাও সংরক্ষিত সরকারী এলাকার মত অবশ্য সম্মানযোগ্য। সেখানে ঐ সকল কর্ম ও পদক্ষেপ নিষিদ্ধ, যা এর সম্মান ও মর্যাদার পরিপন্থী। তবে এর বিধান ঠিক সেটা নয়, যে বিধান মক্কার হারামের জন্য নির্ধারিত। স্বয়ং এ হাদীসেই এ দিকে ইঙ্গিত রয়েছে। যেমন, এখানে পশুদের খাবারের জন্য গাছের পাতা ছিঁড়ার অনুমতি দেওয়া হয়েছে, অথচ মক্কার হারামে এরও অনুমতি নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান