মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৫০১
- যাবতীয় দোয়া-যিক্‌র
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৫০১। হযরত উম্মে মা'বাদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, “আল্লাহ! তুমি আমার অন্তরকে কপটতা হইতে, আমার কাজকে লোক দেখানো হইতে, আমার যবানকে মিথ্যা হইতে এবং আমার চক্ষুকে খেয়ানত করা হইতে পবিত্র কর—অবগত আছ তুমি চক্ষুর লুকোচুরি ও অন্তরের কারসাজি।” – হাদীস দুইটি বায়হাকী দা'ওয়াতুল কবীরে রেওয়ায়ত করিয়াছেন।
كتاب الدعوات
وَعَن أُمِّ مَعْبدٍ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ طَهِّرْ قَلْبِي مِنَ النِّفَاقِ وَعَمَلِي مِنَ الرِّيَاءِ وَلِسَانِي مِنَ الْكَذِبِ وَعَيْنِي مِنَ الْخِيَانَةِ فَإِنَّكَ تَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي الدَّعَوَاتِ الْكَبِيرِ

হাদীসের ব্যাখ্যা:

এ সব দু'আর ব্যাপকতা সুস্পষ্ট। এগুলোর বক্তব্যও কোন ব্যাখ্যা বিশ্লেষণের অপেক্ষা রাখে না। চিন্তাশীল ও সমঝদার লোকের জন্যে এর প্রতিটি অংশই মা'রিফতের এক একটি বিরাট ভাণ্ডার স্বরূপ।

আল্লাহ তা'আলা আমাদেরকে তাওফীক দান করুন যেন রাসূলুল্লাহ ﷺ-এর এই সব সুসংরক্ষিত এবং মহামূল্যবান উত্তরাধিকারের যথার্থ কদর করতে পারি এবং এসব দু'আর মাধ্যমে দুনিয়া-আখিরাতের বরকত সরাসরি মালিকুল মুলকের ধনভাণ্ডার থেকে হাসিল করতে পারি!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান