মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৮০
- রোযার অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - নতুন চাঁদ দেখার বর্ণনা
১৯৮০। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) শা'বান মাসের এত অধিক হিসাব রাখিতেন যাহা অপর মাসের রাখিতেন না, অতঃপর রোয়া রাখিতেন রমযানের চাঁদ দেখিয়া। যদি উহা তাঁহার প্রতি অপ্রকাশিত থাকিত, তিনি শা'বান মাস ত্রিশে হিসাব করিতেন অতঃপর রোযা রাখিতেন। —আবু দাউদ
كتاب الصوم
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَفَّظُ مِنْ شَعْبَانَ مَالَا يَتَحَفَّظُ مِنْ غَيْرِهِ. ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ رَمَضَانَ فَإِنْ غُمَّ عَلَيْهِ عَدَّ ثَلَاثِينَ يَوْمًا ثُمَّ صَامَ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসটির মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ) রমযান মাসের গুরুত্বের কারণে শা'বানের চাঁদ দেখা ও এর তারিখ মনে রাখার প্রতি বিশেষ যত্নবান থাকতেন। তারপর যদি ২৯শে শা'বান রমযানের চাঁদ দেখা দিত, তাহলে রমযানের রোযা রাখা শুরু করে দিতেন, আর চাঁদ দেখা না গেলে শা'বানের ৩০ দিন পূর্ণ করে রোযা রাখতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান