মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯২৮
- যাকাতের অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯২৮। হযরত আবু উমামাহ্ (রাঃ) বলেন, একদা হযরত আবু যর গেফারী (রাঃ) জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর নবী! বলুন, দান কি? (অর্থাৎ, উহার সওয়াব কি ?) হুযূর (ﷺ) বলিলেনঃ উহার অনেক গুণ এবং আল্লাহর নিকট ইহারও অধিক রহিয়াছে। (যাহাকে চাহেন বহু অধিক দান করেন।) – আহমদ
كتاب الزكاة
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ أَبُو ذَرٍّ: يَا نَبِيَّ اللَّهِ أَرَأَيْتَ الصَّدَقَةُ مَاذَا هِيَ؟ قَالَ: «أَضْعَافٌ مُضَاعَفَةٌ وَعِنْدَ اللَّهِ الْمَزِيدُ» . رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের মর্ম এই যে, যে যতটুকু আল্লাহর পথে দান করবে, আল্লাহ্ এর চেয়ে কয়েক গুণ বেশী তাকে দেবেন। অন্য কোন কোন হাদীসে দশ গুণ থেকে সাতশ’ গুণ পর্যন্ত উল্লেখ রয়েছে। আর এটাও শেষ সীমা নয়, আল্লাহ্ তা'আলা যাকে ইচ্ছা এর চেয়েও বেশী দিবেন। কুরআনে বলা হয়েছে: وَاللّٰہُ یُضٰعِفُ لِمَنۡ یَّشَآء তিনি যাকে ইচ্ছা আরো বেশী দেবেন। তাঁর ভান্ডার অফুরন্ত।
কোন কোন মনীষী এ হাদীসের এ অর্থ বুঝেছেন যে, সদাকা ও দান-খয়রাতের বিনিময়ে কয়েক গুণ তো আল্লাহ্ তা'আলা এ দুনিয়াতেই দিয়ে দেন। আর আখেরাতে এর যে প্রতিদান দেওয়া হবে, সেটা এর চেয়ে অনেক বেশী হবে।
আল্লাহর বান্দাদের এটা সাধারণ অভিজ্ঞতা যে, আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা করে তারা এখলাছের সাথে তাঁর পথে তাঁর বান্দাদের উপর যতটুকু খরচ করেন, আল্লাহ্ তা'আলা এর কয়েক গুণ তাদেরকে এ দুনিয়াতেই দিয়ে দেন। হ্যাঁ, এর জন্য এখলাছ ও পূর্ণ বিশ্বাস শর্ত।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)