মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫০০
- নামাযের অধ্যায়
৫২. প্রথম অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০০। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি দেখিতেন, বলিতেন হে খোদা! প্রচুর ও উপকারী বৃষ্টি বর্ষাও। -বোখারী
كتاب الصلاة
بَابُ الْاِسْتِسْقَاءِ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ: «اللَّهُمَّ صيبا نَافِعًا» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
বৃষ্টিও হচ্ছে এমনি একটি ব্যাপার, যা ধ্বংসেরও কারণ হতে পারে আবার এর দ্বারা সৃষ্টি জগতের কল্যাণও হতে পারে, মৃত প্রকৃতিতে করতে পারে প্রাণের সঞ্চার। এজন্যে যখন বৃষ্টি বর্ষিত হয়, তখন ঈমানদার বান্দাদের উচিত এ বৃষ্টি যেন উপকারী ও রহমতরূপে প্রতিপন্ন হয় সে জন্যে আল্লাহর দরবারে দু'আ করা। রাসূলুল্লাহ ﷺ যখন বৃষ্টির প্রয়োজন বোধ করে তার জন্যে দু'আ করতেন, তখনো তিনি এরূপই দু'আ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)