মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৬৯
- নামাযের অধ্যায়
৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৬৯। তাবেয়ী হযরত আব্দুল আযীয ইবনে জোরাইজ (রাঃ) বলেন, একদা হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন্ সূরা দ্বারা বিতির নামায পড়িতেন? আয়েশা বলিলেন, তিনি প্রথম রাকআতে সূরা সাব্বিহিমা রাব্বিকাল আ'লা', দ্বিতীয় রাকআতে ‘সূরা কাফেরূন' এবং তৃতীয় রাকআতে সূরা এখলাস, ফালাক ও নাস পড়িতেন। —তিরমিযী ও আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ قَالَ: سَأَلْنَا عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا بِأَيِّ شَيْءٍ كَانَ يُوتِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: كَانَ يَقْرَأُ فِي الْأُولَى بِ (سَبِّحِ اسْم رَبك الْأَعْلَى)
وَفِي الثَّانِيَةِ بِ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ)
وَفَى الثَّالِثَةِ بِ (قُلْ هُوَ اللَّهُ أحد)
والمعوذتين وَرَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
وَفِي الثَّانِيَةِ بِ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ)
وَفَى الثَّالِثَةِ بِ (قُلْ هُوَ اللَّهُ أحد)
والمعوذتين وَرَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ সালাতুল বিতরের প্রথম রাক'আতে 'সাব্বিহিসমা রব্বিকাল আ'লা', দ্বিতীয় রাক'আতে "কুল ইয়া আয়্যুহাল কাফিরুন" এবং তৃতীয় রাক'আতে যে 'কুল হুওয়াল্লাহু আহাদ' পাঠ করতেন তা উবাই ইবনে কা'ব এবং হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) এর রিওয়ায়াত থেকেও জানা যায়। কিন্তু এই দুই মহান সাহাবী তৃতীয় রাক'আতে "মু'আবিবযাতাইন” (সূরা ফালাক ও সূরা নাস) পাঠের কথা উল্লেখ করেন নি। তৃতীয় রাক'আতে কখনও কখনও কেবল শুধু সূরা ইখলাস পাঠ করতেন। আবার কখনও সূরা ইখলাসের সাথে মু'আবিবযাতাইনও পাঠ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)