মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭৮
- নামাযের অধ্যায়
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - রুকূ‘
৮৭৮। হযরত আবু মাসউদ আনছারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, রুকূ এবং সিজদায় পিঠ স্থিরভাবে সোজা না করা পর্যন্ত কারো নামায যথেষ্ট হয় না। -আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ, দারেমী
ইমাম তিরমিযী (রহ) বলেছেন, এই হাদীসটি হাসান, ছহীহ।
كتاب الصلاة
عَنْ أَبِي مَسْعُودِ الْأَنْصَارِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُجْزِئُ صَلَاةُ الرَّجُلِ حَتَّى يُقِيمَ ظَهْرَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

হাদীসের ব্যাখ্যা:

এর অর্থ হচ্ছে এই যে, এ ধরনের সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। উপরিউক্ত হাদীসে রাসূলুল্লাহ ﷺ সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন: যে ব্যক্তি যথা নিয়মে রুকূ ও সিজদা আদায় করে না তার সালাত গ্রহণ করা হবে না- এটাই হচ্ছে হাদীসের মূল দিক নির্দেশনা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান