মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪২০
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪২০। হযরত মুআয ইবন জাবাল (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি দেখেছি, রাসূলে পাক (ﷺ) অজু করার সময় তার কাপড়ের আঁচল দ্বারা স্বীয় মুখমণ্ডল মুছে ফেলতেন। -তিরমিযী
كتاب الطهارة
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَوَضَّأَ مسح وَجهه بِطرف ثَوْبه. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ উযূ করার পর কাপড়ের এক অংশ স্বীয় চেহারা মুবারক মুছে নিতেন। ইমাম তিরমিযী (র) আয়েশা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উযূ শেষে উযূর অঙ্গসমূহ মুছে ফেলার জন্য রাসূলুল্লাহ ﷺ একটি আলাদা কাপড় রাখতেন এবং প্রয়োজনে তা ব্যবহার করতেন। কোন কোন সাহাবী থেকে কাপড় কিংবা রুমাল রাখার বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। বর্ণনাসমূহ থেকে বুঝা যায় যে, এ উদ্দেশ্যে তিনি একটি রুমালের মত আলাদা কাপড় এবং কখনো কখনো তিনি নিজ কাপড়ের এক কিনারার মাধ্যমে কাজটি সম্পাদন করতেন। আল্লাহ্ তা'আলা সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)