মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪১৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪১৭। হযরত আমর ইবন শোআইব তাঁর পিতার সূত্রে তাঁর দাদা হতে রেওয়ায়াত করেছেন যে, তার দাদা বলেছেন, একদা নবী পাক (ﷺ)-এর নিকট জনৈক বেদুইন এসে তাঁকে অজু সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি তাকে তিন তিনবার করে (প্রত্যেক অঙ্গ ধুয়ে) দেখালেন। তারপর বললেন, অজু এমন-ই, এরপর যে ব্যক্তি এতে কিছু বাড়াবে সে অন্যায় করবে, সীমাতিক্রম করবে এবং জুলুম করবে। -নাসায়ী, ইবন মাজাহ এবং অনুরূপ অর্থে আবু দাউদ
كتاب الطهارة
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جده قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الْوُضُوءِ فَأَرَاهُ ثَلَاثًا ثَلَاثًا ثُمَّ قَالَ: «هَكَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى وَظَلَمَ» . رَوَاهُ النَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَرَوَى أَبُو دَاوُدَ مَعْنَاهُ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ ﷺ উযূর অঙ্গসমূহ তিনবারের অধিক ধোয়া সম্পর্কে যে কঠোর বাণী উচ্চারণ করেছেন তার মূলকথা হল এই যে, উযূর অঙ্গসমূহ তিনবার করে ধৌত করাতেই উযূ পূরোপুরি আদায় হয়ে যায়। সুতরাং কেউ যদি নিজের পক্ষ থেকে বাড়ায় সে যেন পক্ষান্তরে স্বেচ্ছায় শরী'আতে তার ইচ্ছা প্রবিষ্ট করালো। এহেন কাজ নিঃসন্দেহে অনুচিত ও বাড়াবাড়ি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান