মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৫৪
- পাক-পবিত্রতার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৫৪। ’আব্দুল্লাহ ইবনু সারজিস (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন গর্তে প্রস্রাব না করে। (আবু দাউদ ও নাসায়ী)[1]
كتاب الطهارة
وَعَن عبد الله بن سرجس قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي جُحْرٍ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
বনজঙ্গলে ও ঘরে সাধারণ হিংস্র প্রাণী গর্ত করে থাকে। সুতরাং যদি কোন আনাড়ী লোক কিংবা অবোধ শিশু গর্তে পেশাব করে, তবে একদিকে উক্ত গর্তে বসবাসকারী প্রাণীকে অযথা কষ্ট দেওয়া হয়, অন্যদিকে গর্তে বসবাসরত সাপ-বিচ্ছু জাতীয় বিষাক্ত প্রাণী বেরিয়ে এসে দংশনও করতে পারে। এ ধরনের অসংখ্য ঘটনা ঘটে থাকে। বলাবাহুল্য, রাসূলুল্লাহ ﷺ জ্ঞান দানের ক্ষেত্রে তাঁর উম্মাতের জন্য একজন আদর্শ মহান শিক্ষক। তাই তিনি গর্তে পেশাব করে বিপদ আনার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)