মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩- ইলমের অধ্যায়

হাদীস নং: ২৭১
- ইলমের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৭১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হতে দু'টি পাত্র (বাটি) ইলম আমি হিফজ (মুখস্থ) করেছি। তার মধ্যকার একপাত্র তোমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি; কিন্তু অপর পাত্রের ইলম যদি আমি প্রচার করি, তা হলে আমার এই গলদেশ কর্তিত হবে। (অর্থাৎ আমাকে হত্যা করা হবে) –বুখারী
كتاب العلم
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وِعَاءَيْنِ فَأَمَّا أَحَدُهُمَا فَبَثَثْتُهُ فِيكُمْ وَأَمَّا الْآخَرُ فَلَوْ بَثَثْتُهُ قُطِعَ هَذَا الْبُلْعُومُ يَعْنِي مجْرى الطَّعَام» رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)